বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্পত্তি নিয়ে একাধিক আইনি জটিল প্রশ্ন ঘুরপাক খায় আমজনতার মাথায়। সেগুলির মধ্যে একটি অন্যতম প্রশ্ন, ঠাকুরদার সম্পত্তিতে কি জন্মগত অধিকার রয়েছে নাতি-নাতনির? এমন প্রশ্নে এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। দেশের শীর্ষ আদালত একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ঠাকুরদার সম্পত্তিতে নাতি নাতনির জন্মগত অধিকারকে নিশ্চিত করে না সংবিধান। একজন ব্যক্তির সম্পত্তিতে প্রথম অধিকার তাঁর সন্তান এবং স্ত্রীয়ের।
ঠাকুরদার সম্পত্তিতে নাতি নাতনির অধিকার নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সম্প্রতি সুপ্রিম কোর্টে 30 বছরেরও বহু পুরনো একটি মামলার শুনানি হয়েছিল। সেই শুনানি চলাকালীন দেশের শীর্ষ আদালতের বক্তব্য ছিল, কোনও ব্যক্তির সম্পত্তি যদি তাঁর সন্তানদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, সেক্ষেত্রে সেই সম্পত্তি দাবি করার কোনও অধিকার প্রাথমিকভাবে নাতি নাতনিদের থাকে না। 1997 সালের একটি মামলায় এমন সিদ্ধান্তই জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজেশ নামক এক নাবালকের হয়ে এই মামলাটি দাখিল করেছিলেন তাঁর মা।
জানা গিয়েছে, মামলাকারীর ঠাকুরদার একটি সম্পত্তি তিন ভাগে ভাগ হয়ে গিয়েছিল। সেই তিনভাগের একভাগ পেয়েছিলেন আবেদনকারীর বাবা। 1 হাজার 811 স্কোয়ার ফিট জায়গা পেয়েছিলেন তিনি। তবে সেই ঘটনার তিন বছর পর মামলাকারীর বাবা ওই সম্পত্তিটি বাকি দুই ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেন। ফলে মামলাকারী ওই নাবালক দাবি করেন, সম্পত্তির যেহেতু তাঁর দাদুর, ফলে তাতে তাঁর জন্মগত অধিকার রয়েছে। এই অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যায় না। নিম্ন আদালত থেকে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন: একাধিক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক! Nvidia-র CEO পদ হারাতে পারেন হুয়াং
এই মামলায় সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, একজন ব্যক্তির জমির উইল না হলে, সেই সম্পত্তি ভাগ হয়ে যায় উত্তরাধিকারীদের মধ্যে। ব্যক্তির অবর্তমানে সেই জমির প্রধান দাবিদার হয়ে থাকেন তাঁর সন্তান এবং স্ত্রী। সেক্ষেত্রে নাতি নাতনিরা এই অধিকার পান না। তবে ওই সম্পত্তি যদি কোনও নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের নামে মূল মালিক লিখে দেয় সে ক্ষেত্রে সেই জমিটি তিনি নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন বা বিক্রি করতে পারেন।










