একাধিক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক! Nvidia-র CEO পদ হারাতে পারেন হুয়াং

Published:

nvidia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা Nvidia-র CEO জেনসেন হুয়াং (Jensen Huang)। তাঁর বিরুদ্ধে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ থাকায় এবার সংস্থার পরিচালনা পর্ষদে আলোচনা শুরু হয়েছে তাঁর ভবিষ্যৎ নিয়ে। কয়েকটি রিপোর্ট বলছে, ব্যক্তিগত জীবন নিয়ে একগুচ্ছ অভিযোগ থাকায় হুয়াংকে CEO পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ও বিবেচনা করছে Nvidia। এক কথায়, একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এবার চরম বিপদের মুখে হুয়াং।

বড় ক্ষতির মুখে হুয়াং

হুয়াংকে নিয়ে চলা বিতর্কের কেন্দ্রে রয়েছেন মূলত দুজন নারী। তাঁদের মধ্যে একজন Nvidia-র ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল, যিনি সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন। অন্যজন অ্যালিস হুয়াং, যাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠতার কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা মহলে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা অ্যালিসকে চিনের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে যুক্ত থাকার বিষয় নিয়ে সন্দেহ করছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, মার্কিন গোয়েন্দাদের নজর রয়েছে তাঁর উপর।

একাধিক অভিযোগ প্রকাশ্যে আসার পর Nvidia নামক সংস্থাটির পরিচালনা পর্ষদ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। তবে সংস্থাটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা Nvidia-র গোপন তথ্য ফাঁস হয়েছে এমন বিশ্বাসযোগ্য খবর আপাতত নেই। এদিকে হুয়াং নিজেই কর্মীদের কাছে পাঠানো বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন। একই সাথে আগামী দিনে তদন্তে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারতকে কোণঠাসা করে বাংলাদেশকে ব্যবসা করার বিরাট সুযোগ দিল আমেরিকা!

তবে এসবের মাঝে প্রশ্ন থেকে যায়, আদৌ কি এত অভিযোগ সত্ত্বেও হুয়াংকে Nvidia-র CEO পদে রাখা হবে? আসলে সংস্থাটির নিয়ম অনুযায়ী, 11 সদস্যের বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করলে অভিযুক্ত হুয়াংকে তাঁর চেয়ার থেকে সরিয়ে দিতে পারে। তবে এ নিয়ে এখনই কোনও মন্তব্য করেনি সংস্থাটি। এদিকে CEO-র বিরুদ্ধে নানান কুকীর্তি অভিযোগ ওঠায় ইতিমধ্যেই শেয়ার বাজারে পড়েছে Nvidia-র শেয়ারের দর। সব মিলিয়ে, হুয়াংকে ঘিরে ক্ষতির মুখে তাঁর সংস্থা Nvidia-ও।

google button