সহেলি মিত্র, কলকাতা: উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে রীতিমতো লটারি লাগল পর্যটকদের। বরফের চাদরে ঢাকল কালিম্পঙ জেলার রিশপ (Rishap Snowfall)! এই দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেইসঙ্গে এতটাই ঠান্ডা যে কথা বলতে অবধি ঠোঁট কেঁপে যাচ্ছে পর্যটকদের। সত্যিই কি বরফ নাকি অন্যকিছু? এই নিয়ে সামাজিক মাধ্যম যেন দুইভাভে বিভক্ত হয়ে গেছে।
বরফে ঢাকল রিশপ!
বুধবারে আচমকাই বদলে যায় উত্তরবঙ্গের আবহাওয়া। ঠান্ডার মাঝেই ঝেঁপে বৃষ্টি, শিলাবৃষ্টি (Hailstorm) শুরু হয়। এদিকে আচমকা আবহাওয়া বদলের কারণে মরশুমের প্রথম বরফ (Snowfall) পড়েছে রিশপে বলে দাবি করা হচ্ছে। তবে এই নিয়ে অনেকে অনেক দাবি করেছেন, কেউ বলছেন এটা শিলাবৃষ্টি, তো কেউ বলছেন বরফ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, লাভা ও নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের কাছাকাছি অবস্থিত ছোট গ্রাম রিশপের রাস্তাঘাট বরফে ঢাকা। সত্যিই কি বরফ নাকি শিলা? উঠছে প্রশ্ন।
খুশি পর্যটকরা
তবে শিলাবৃষ্টি বা বরফ যাই হোক, খুশি পর্যটকরা। নভেম্বরের শুরুতেই পাহাড় ঘুরতে গিয়ে যে এমন সারপ্রাইজ তাঁদের জন্য অপেক্ষা করবে সেটা হয়তো কেউইই ভাবতে পারেননি। অনেকেই দাবি করছেন, পুরু বরফে ঢেকেছে রিশপের একাধিক জায়গা। হোটেল থেকে হোমস্টে, বেঞ্চ, রাস্তাঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে।
আরও পড়ুন: আগামীকালই ৭ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার করে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কালিম্পং শহর থেকে ২৮ কিমি দূরে ৮২৫০ ফুট উচ্চতায় অবস্থিত। রিশপ শব্দের অর্থ ‘ পাহাড়ের মাথায় একলা গাছ ‘। আর রিশপ মানেই হল নিস্তব্ধতা, সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ, রিশপ মানেই নানান পাখির কলতান। এখান থেকে জঙ্গলের মধ্যে দেড় কিমি ট্রেক করে টিফিনদারা ভিউ পয়েন্টে যাওয়া যায়। সান্দাকফুর পর রিশপের এই টিফিনদারা হলো পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট। নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামে ঘুরলে প্রচুর পাখি চোখে পড়বে।










