১৫ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে ১২% সুদ সহ জরিমানা! ডেডলাইন জারি EPFO-র

Published:

EPFO

প্রীতি পোদ্দার, কলকাতা: EPFO সদস্যদের জন্য বড় খবর, অক্টোবর মাসের বেতন সংক্রান্ত ইপিএফ (EPF) চাঁদা জমা দেওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে যে, ইসিআর (ECR) এবং পিএফ-এর বকেয়া জমা দিতে হবে আগামী ১৫ নভেম্বর, ২০২৬ এর মধ্যে। আর এই নির্ধারিত সময়সীমার মধ্যে যাতে এই প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য নিয়োগকর্তাদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। যদি সেটি না হয় তাহলে বিলম্ব ফি বা লেট ফি দিতে হতে পারে বলেও জানানো হয়েছে।

ECR কী?

ECR-এর পুরো নাম হলো ইলেকট্রনিক চালান-কাম-রিটার্ন। কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে সময়মতো টাকা জমা নিশ্চিত করার জন্য কোম্পানি এবং নিয়োগকর্তাদের প্রতি মাসে এই ফর্মটি পূরণ করে সাবমিট করতে হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকর্তারা তাদের কর্মচারীদের বেতন, পিএফ এবং সংশ্লিষ্ট অবদান সংক্রান্ত তথ্য EPFO-তে জমা দেন। অর্থাৎ প্রতি মাসে তাঁদের বেতন থেকে কত টাকা PF কাটা হয়েছে এবং নিয়োগকর্তা কত টাকা PF জমা দেবেন, সেই হিসাব ECR-এর মাধ্যমে EPFO-তে জমা দিতে হয়। এর ফলে কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে তহবিল জমা হওয়ার প্রক্রিয়াটি অব্যাহত থাকে।

বিশেষ বিজ্ঞপ্তি EPFO-র

নির্ধারিত সময়ের মধ্যে ইসিআর (ECR) দাখিল এবং ইপিএফ চাঁদা জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সময়মতো চাঁদা না দিলে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সেই টাকা যথাসময়ে জমা পরে না। তাই সেই নিয়ে সতর্ক করতে EPFO অফিসিয়াল প্ল্যাটফর্ম একটি পোস্ট করেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, অক্টোবর ২০২৬-এর জন্য ECR দাখিল করার শেষ তারিখ হলো ১৫ নভেম্বর। তাই, বিলম্বের কারণে সুদ ও জরিমানা এড়াতে কোম্পানিগুলোকে সময়মতো এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জমি বিবাদের জেরে খুন বিজেপি নেতা, চরম শোরগোল দুর্গাপুরে, গ্রেফতার ২

যদি সতর্কবার্তা দেওয়ার পরেও নিয়োগকর্তা ECR দাখিল করতে দেরি করে তাহলে EPF আইনের 7Q ধারা অনুযায়ী, বকেয়া অর্থের উপর বার্ষিক ১২ শতাংশ হারে সাধারণ সুদ দিতে হয়। আর এই সুদ গণনা করা হয় টাকা জমা দেওয়ার নির্ধারিত তারিখ থেকে প্রকৃত জমার দিন পর্যন্ত। তাই সময়ের মধ্যে ECR জমা করা খুবই গুরুত্বপূর্ণ।

google button