মাইলেজ ৩৪ কিলোমিটার, বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির ৪.৩ লক্ষ টাকার এই গাড়ি

Published:

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। সম্প্রতি মারুতি সুজুকির (Maruti Suzuki) মডেলভিত্তিক বিক্রির তথ্য প্রকাশিত হয়েছে। তবে সেই তালিকায় কোম্পানির ছোট গাড়িগুলি বিরাট সাফল্য পেয়েছে। 34 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ সম্পন্ন এমন একটি গাড়ি এই তালিকায় রয়েছে, যেটি 23,747 ইউনিট বিক্রি হয়ে একেবারে রেকর্ড গড়েছে। জানুন গাড়িটির ফিচার্স সম্পর্কে।

বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির এই গাড়ি

আসলে গত মাসে শীর্ষ আটটি মডেল প্রায় 20 হাজার ইউনিটের বেশি বিক্রি হয়েছে বলে খবর। আর সেই তালিকায় শীর্ষস্থানে রয়েছে মারুতির WagonR। জানা গিয়েছে, এই গাড়িটি সর্বোচ্চ 23,747 ইউনিট বিক্রি হয়েছে। গাড়িটির দাম মাত্র 4.3 লক্ষ টাকা থেকে শুরু। এমনকি এই মডেলের বেস ভেরিয়েন্টে সুরক্ষার জন্য রয়েছে ছয়টি এয়ারব্যাগ। এদিকে অক্টোবর 2025-এ এই গাড়ি বিক্রি হয়েছিল মাত্র 18,970 ইউনিট, যা আগের বছরের তুলনায় প্রায় 25% বেশি।

এদিকে অক্টোবর 2026-এ মারুতি Brezza বিক্রি হয়েছে 22,436 ইউনিট। অক্টোবর 2025-এ এই পরিমাণ ছিল 12,072 ইউনিট। ফলে এই গাড়ি বিক্রি বেড়েছে গত বছরের তুলনায় প্রায় 86%। এদিকে অক্টোবর 2026-এ Baleno বিক্রি হয়েছে 20,919 ইউনিট, যা অক্টোবর 2025-র 16,873 ইউনিটের তুলনায় 24 শতাংশ বেশি। পাশাপাশি অক্টোবর 2026-এ Dzire বিক্রি হয়েছে 20,649 ইউনিট, যেখানে অক্টোবর 2025-এ বিক্রি হয়েছিল 20,791 ইউনিট।

আরও পড়ুন: বাদ পড়তে পারেন বহু মহিলা, ফের শুরু হল অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন

এদিকে অক্টোবর 2026-এ Ertiga বিক্রি হয়েছে 20,641 ইউনিট। এই গাড়ি অক্টোবর 2025-এ বিক্রি হয়েছিল 20,087 ইউনিট। অক্টোবর 2026-এ Fronx 20,014 ইউনিট বিক্রি হয়েছে। অন্যদিকে অক্টোবর 2025-এ এই গাড়ি বিক্রি হয়েছিল 17,073 ইউনিট, যা 18% বার্ষিক প্রবৃদ্ধি। তার পাশাপাশি Swift বিক্রি হয়েছে অক্টোবর 2026-এ 18,866 ইউনিট, যা 2025-এ বিক্রি হয়েছিল 15,542 ইউনিট। এটির বিক্রিও 21% বিক্রি বৃদ্ধি পেয়েছে বলেই দাবি রিপোর্টের।

google button