ছটপুজোয় ভুলেও করবেন না এই কাজগুলি, নইলে বড় বিপদে পড়বেন আপনি

Published:

Chhath Puja 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দুদের মধ্যে ছটপুজোর (Chhath Puja 2026) এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে ৩৬ ঘণ্টা কঠিন উপবাসের মাধ্যমে সূর্যদেব এবং ছটি মাইয়ার আরাধনা করেন ভক্তরা। ইচ্ছা পূরণের জন্যও এই উপবাস করা হয়। নারীদের পাশাপাশি পুরুষরাও এই উপবাস পালন করেন। কার্তিক মাসের চতুর্থী তিথিতে স্নান, দ্বিতীয় দিনে খরনা এবং তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। শেষ দিন অর্থাৎ চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস (Chhath Puja Vrat Rules) ভাঙা হয়।

কঠিন ব্রত পালন করতে হয় এই পুজোয়

বছরে দুবার ছট পালিত হয়। চৈত্রমাসে যে ছটপুজো হয়,তাকে বলা হয় চৈতি ছট। অন্যদিকে কার্তিকমাসে পুজো করা হয় তাকে কার্তিকী ছট বলে। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী, অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কার্তিক মাসের ছট উৎসব পালন করা হয়। তবে এই সময় যদি পুজোর নিয়মে কোনো রকম ভুল ত্রুটি হয় তখন সংসার জীবনে নেমে আসে ঘোর বিপদ। তাই সেই বিপদের ছায়া যাতে আপনার সংসারে না পরে তার জন্য জেনে নিন কোন কোন ভুলগুলি করলে ছট মাইয়া রেগে যাবেন।

ভুলেও করবেন না এই কাজগুলি

  • ছট পুজোয় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের বিধান রয়েছে। তাই পুজোর জন্য কোনও ভাঙা বা পুরনো ঝুড়ি ব্যবহার করা যাবে না। এমনকি এই পুজোয় কখনওই কাচের অথবা স্টিলের বাসন ব্যবহার করা উচিত নয়। এই দিনে বাঁশ বা পিতলের তৈরি ধাতব পাত্র ব্যবহার করা হয়।
  • যে ফল ও ফুল দিয়ে পুজো দেওয়া হবে, দেখতে হবে তা যেন কোনও ভাবেই কোনও পশু অথবা পাখি নষ্ট না করে। এবং ভুলেও মদ এবং আমিষ খাবার খাবেন না। এছাড়াও ছট উপবাসে ভক্তদের মাটিতে বিশ্রাম নিতে ও ঘুমাতে হয়।

আরও পড়ুন: চাকরিতে বারংবার বাধা? সংসারের শান্তি ফিরিয়ে আনতে ছট পুজোয় করে ফেলুন এই কাজগুলি

  • ছট পুজোয় ভোগ যখন বানাবেন, তখন একদমই নুন খাবেন না। এছাড়াও এই উৎসবে সকালে স্নান করে নতুন কাপড় পরতে হয়। ভুলেও এদিন পুরনো কাপড় ব্যবহার করা উচিত নয়। একান্ত পুরোনো কাপড় না হলে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে।
  • ছট পূজার সময় ঠিকঠাক উপকরণ নিতে হয়। যেমন সিঁদুর, কুমকুম, আলতা, পিতল, মিষ্টি আলু, নারকেল, খাগড়া, মধু, পান, সুপারি, লবঙ্গ, কুমড়ো, আখ ইত্যাদি ব্যবহার করতেই নয় নইলে বিপদ নেমে আসে।
google button