প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাসের ছট উৎসব (Chhath Puja 2026) সকলেই অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করে থাকে। মূলত ছট পুজো হল সূর্যদেবের পুজো। এই দিন সূর্যদেবের কৃপায় মনের যে কোনও বাসনা পূরণ হতে পারে। তবে তার জন্য কিছু উপচার করা খুব প্রয়োজন। আর সেগুলি কী কী তা বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন।
হিন্দু শাস্ত্রে ছটপুজো বেশ গুরুত্ব
হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী, অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কার্তিক মাসের ছট উৎসব পালন করা হয়ে থাকে। চলতি বছরের ছট পুজো শুরু হয়ে গিয়েছে আজ থেকে। যা চলবে আগামী সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর। স্নান ও খাওয়ার মধ্যে দিয়ে শুরু হয় এই পবিত্র ছট পুজো। পরদিন খরনা, তারপর সন্ধ্যেয় অর্ঘ্য ও শেষ দিনে সূর্যাস্তের সময় সূর্যকে পুজো করে উপবাস ভঙ্গ করে অর্ঘ্য নিবেদন করা হয়। এই গুরুত্বপূর্ণ সময়ে যদি কেউ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাহলে তাঁর সংসারে দুঃখ শান্তি উপচে পড়ে।
কী কী করবেন?
- যাঁরা ছট পুজোর ব্রত উপবাস পালন করেন, তাঁদের কাছে গোটা ফল দিয়ে পুজো দিন। এবং যে কোনও প্রবাহিত জলে গুড় এবং আতপ চাল অর্পণ করুন। তবে ভুলেও, এই কাজটি স্থির জলে করবেন না। যে কোনও প্রবাহিত জলেই করতে হবে।
- ছট পুজোর সময়, সূর্যদেবকে গুড়ের ভোগ দিন, কারণ গুড় সূর্যদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস। এমনকি এইসময় সকলেই যদি ভাত খাওয়ার সময় ভাতে গুড় এবং দুধ মিশিয়ে খান, তাহলে বহু দিনের মনস্কামনা পূরণ হয়।
আরও পড়ুন: আচমকা বুক ধড়ফড়, শ্বাসকষ্ট! প্যানিক অ্যাটাক হলে করে ফেলুন এই কাজগুলি
- ছট পুজোর সময় গরিবদের গম ও গুড় দান করুন। এই দানে আপনার উন্নতি ঘটবে। এমনকি চাকরি সংক্রান্ত কোনও বাধা থাকলে কিংবা কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে।
- এইসময় সন্ধ্যা বেলায় অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালিয়ে আসুন। এতে সূর্য দেবের কৃপা মিলবে। এবং অবশ্যই ছটি মাইয়াকে নারকেল, আখ, কলা, বাতাবি লেবু, পানি ফল ও সুপারি নিবেদন করার রীতি প্রচলিত আছে।
- ছট পুজোর দিন ছটি মাইয়ার নৈবেদ্য দেওয়ার সময় সর্বদা মাটির উনুনে রান্না করতে হবে। আর যদি কেউ গ্যাসে রান্না করেন তাহলে অবশ্যই তা নতুন ওভেনে করতে হবে। তাহলে দেখবেন সংসারে দুঃখ কষ্ট দূর হবে।










