খরচ ৫০০০ কোটি টাকা, রাজ্যে চালু হচ্ছে বিশেষ ইনসেনটিভ স্কিম, কারা পাবেন সুবিধা?

Published:

Incentive Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিনিয়োগ টানতে উঠে-পড়ে লেগেছে বিজেপি সরকার। এবার বড় বড় কোম্পানি, ব্যবসায়ী বা উন্নতমানের প্রতিষ্ঠানকে ইনসেনটিভ (Incentive Scheme) দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। আপাতত এই প্রকল্পের জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী। কাজের প্রতি আগ্রহ বাড়ানো, দক্ষতা বা উৎপাদন বৃদ্ধি করাই এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য। কিন্তু এই ইনসেনটিভের মাধ্যমে আদতে কী লাভ হবে রাজ্যের?

চালু হচ্ছে বিশেষ ইনসেনটিভ স্কিম

সম্প্রতি শহরের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, “আপাতত ৫০০০ কোটি টাকা মতো বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রধান খরচ আসতে পারে আগামী অর্থবর্ষ থেকে। আগের সরকার যে ইনসেনটিভ চালু করেছিল, পরবর্তী সময়ে আবার আইন এনে সেটা বন্ধ করে দিলে, সেই আইন কি তাহলে বৈধ? সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। সেই লায়াবেলিটি রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ৫০ হাজার কোটি টাকার লায়াবেলিটি রয়েছে। সেটা কীভাবে দেব, বড় দুশ্চিন্তা।”

প্রসঙ্গত, বাম জমানা কিংবা তৃণমূল কংগ্রেসের আমল—তালা পড়েছে রাজ্যের একের পর এক কারখানায়। তৃণমূলের ১৫ বছরে রাজ্যের শিল্প ব্যবস্থা তো সম্পূর্ণ লাটে উঠেছিল বলা চলে। তবে বিজেপি সরকার আসতেই নতুন করে সাজছে বাংলা। ইতিমধ্যেই বড় বড় শিল্পপতি এবং বিনিয়োগকারীরা কোটি কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন এখানে। পাশাপাশি রাজ্য সরকার তোলাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে। সেই সূত্রে এবার বিনিয়োগকারীদের টানতে নতুন ইনসেনটিভ স্কিমের সূচনা করছে নবান্ন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, “বাংলায় একটা সমস্যা রয়েছে। বাইরে আপাতত বাংলা নিয়ে বিতর্ক রয়েছে। বাইরের লোক ভাবে যে বাংলায় কিছুই হয় না। ঝামেলার জায়গা। কিন্তু কোথায় কে এখনও তোলাবাজি করছে, আর কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেগুলি নিয়ে চিন্তা করতে হবে। অনেকটাই আয়ত্তে নিয়ে চলে এসেছি। কিন্তু এখনও পুরোটা আয়ত্তে আসেনি। আরও কড়া হতে হবে আমাদের।”

আরও পড়ুন: ভগবান কৃষ্ণকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে দায়ের মানহানির মামলা

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আগের সরকার কিছু করে গেলে সেটা অস্বীকার করতে পারব না। তবে প্রত্যেক বছর যদি কিছু কিছু করে দিত, তাহলে এই অসুবিধা আর হত না। আগের সরকার সকলকেই চিট করেছেন। প্রতি বছর যদি ৭ হাজার, ৮ হাজার টাকা করে ইনসেনটিভ দিত, তাহলে আর এই অসুবিধা হত না। আমরা ইনসেনটিভ পলিসিতে এনেছি।”

google button