রাজ্যজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে অন্নমিত্র ফাউন্ডেশন, জারি হল বিজ্ঞপ্তি

Published:

_Midday Meal Scheme

আনিষা চৌধুরী, কলকাতা: শিশুদের শিক্ষা ও পুষ্টির মান উন্নত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। বিশেষ করে স্কুলপড়ুয়াদের (School) পুষ্টিকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে মিডডে মিল প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই পরিষেবার পরিচালনায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সমস্ত জেলায় মিডডে মিল (Midday Meal) বা পিএম পোষণ (Pradhan Mantri Poshan Shakti Nirman, ) প্রকল্পের খাবার সরবরাহের দায়িত্ব অন্নমিত্র ফাউন্ডেশনের (Annamrita Foundation) হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্নমিত্র ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন

স্কুল শিক্ষা দফতরের অধীন পিএম পোষণ প্রকল্পের স্টেট প্রজেক্ট ডিরেক্টরের দফতর থেকে ৭ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলায় ধাপে ধাপে স্কুলের খাবার সরবরাহের জন্য অন্নমিত্র ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থাৎ, এই সংস্থার মাধ্যমে আগামী দিনে রাজ্যের বিভিন্ন স্কুলে মিডডে মিল পরিষেবা পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। জেলাশাসকদের কাছে সংশ্লিষ্ট স্কুলগুলির ঠিকানা এবং সেখানে কতজন পড়ুয়া রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্কুলগুলির জন্য খাবার প্রস্তুত ও সরবরাহের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে। সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন তৈরির জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় জমি বা জায়গা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমেই স্কুলগুলিতে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ, কালীপুজোতেও হবে বৃষ্টি? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

কবে থেকে শুরু হবে পরিষেবা?

তবে এখনই পরিষেবা চালুর নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্নমিত্র ফাউন্ডেশন কাজ শুরু করার জন্য প্রস্তুত হলে পরবর্তী সময়ে লেটার অফ অ্যাকসেপ্ট্যান্স বা LOA জারি করা হবে। অর্থাৎ, প্রশাসনিক প্রস্তুতি এবং পরবর্তী অনুমোদনের ধাপ সম্পন্ন হওয়ার পরেই রাজ্যজুড়ে এই পরিষেবা চালুর প্রক্রিয়া এগোবে। স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যকর খাবার পরিবেশনের ক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

google button