১৫ বছর ধরে দুর্ভোগ! ‘স্কুল যাওয়ার রাস্তা চাই’ প্রতিবাদে বাঁকুড়ার খুদে পড়ুয়াদের

Published:

Bankura

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ গ্রামের একমাত্র যাতায়াতের স্থায়ী রাস্তা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনও সুরাহা। অবশেষে রাস্তা নির্মাণের দাবিতে পথে নামল বাঁকুড়ার (Bankura) খুদে পড়ুয়ারা। স্কুলের ইউনিফর্ম পরেই হাতে প্ল্যাকার্ড নিয়ে ময়দানে নেমেছে স্থানীয় মহিলা সহ যুবকরাও (Bankura Road Protest)। প্রশ্ন একটাই কবে নিমান হবে তাঁদের জন্য পাকাপোক্ত স্থায়ী রাস্তা।

রাস্তার প্রতিবাদে খুদে পড়ুয়ারা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বাঁকুড়ার ওন্দা এবং রাইপুর ব্লকের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের মুরকুম গরাই পাড়ায় রাস্তা নির্মাণের দাবিতে স্কুল ইউনিফর্ম পরেই বড়সড় আন্দোলনে শামিল হয়েছিল খুদে পড়ুয়ারা। হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা, “হাসপাতাল যাওয়ার রাস্তা চাই, স্কুল যাওয়ার রাস্তা চাই..” তবে শুধু পড়ুয়ারা নয়, গ্রামের একমাত্র যাতায়াতের পথটি গত ১৫ বছর ধরে পুরোপুরি বন্ধ থাকায় প্রায় ৭০টিরও বেশি পরিবার মহা সমস্যায় পড়েছে। তাই রাস্তা নির্মাণের দাবিতে প্রতিবাদের আন্দোলনে ময়দানে নেমেছে গ্রামের মহিলা, যুবকরাও।

সমস্যায় ভুগছেন গ্রামের মানুষজন

গ্রামীণ এলাকায় যাতায়াতের কোনো উপযুক্ত রাস্তা না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ বারংবার এই নিয়ে বিগত সরকার ও বিডিও অফিসে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে বর্ষার সময় কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আর তাতে স্কুলে এবং হাসপাতালে যেতে সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদের। তাঁদের জন্য একটি স্থায়ী রাস্তা থাকলেও সেই রাস্তার কাজ অর্ধেক করার পর কয়েকজন স্থানীয়র ব্যক্তিগত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকজনের জন্য বাকিরা যাতে সমস্যার সম্মুখীন না হয় তাই সেই স্থায়ী রাস্তা মেরামতির জন্য প্রতিবাদের মিছিলে নেমেছিলেন তাঁরা।

আরও পড়ুন: অসুস্থতায় ভুগছেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক জানালেন কুণাল ঘোষ

কয়েকজন প্রতিবাদী পড়ুয়ার অভিযোগ, ”স্কুল খুললেই পরীক্ষা, এদিকে কোথাও এই রাস্তার জন্য পড়তে যেতে পারছিনা। সামনেই মাধ্যমিকের টেস্ট, বুঝতে পারছিনা আমরা কী করব। এখন নতুন সরকার যদি কিছু করে তাহলে আমাদের সুবিধা হবে। কারণ আগের সরকারকে বারংবার বলা হলেও তাঁরা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ আমরা সকলে প্রতিবাদ করতে নেমেছি।” গ্রামের মহিলারা জানিয়েছেন যে, “ মেয়েরা স্কুলে যেতে পারছে না, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া যাচ্ছে না। এমনকি জীবিকা নির্বাহের জন্য যে কাজ করব আমরা সেটাও রাস্তার জন্য কিছু করতে পারছি না। প্রশাসন যেন শীঘ্রই কোনো ব্যবস্থা নিক।”

আরওBankuraRoad
google button