সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল আরও একটি সুখবর। বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট ও মালদার যাত্রীদের জন্য বিরাট সুখবর অপেক্ষা করছে। এবার এই শহরগুলি থেকে সরাসরি শিলিগুড়ি (Bardhaman Siliguri Bus) যাওয়ার জন্য চালু হয়েছে ঝাঁ চকচকে লাক্সারি এসি বাস পরিষেবা। বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করা যাবে এই বাসে। ফলে উত্তরবঙ্গে যাওয়ার জন্য যাত্রীদের কাছে খুলে গেল আরও একটি আরামদায়ক বিকল্প।
বর্ধমান থেকে শিলিগুড়ি সরাসরি বাস পরিষেবা চালু
রিপোর্ট অনুযায়ী, বাসটি বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাড়ে। নবাবহাট বাইপাস থেকে ছাড়ার সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট এবং দুর্গাপুর সিটি সেন্টার থেকে রাত ৭টা ৫৫ মিনিট। এরপর রাত ৯টা ২০ মিনিটে বোলপুরের শ্রীনিকেতন মোড় এবং রাত ১০টা ২৫ মিনিটে সিউড়ি সুপার মার্কেট থেকে বাসটি ছাড়ে। রামপুরহাট থেকে রাত ১২টা ২৫ মিনিটে এবং মালদার রথবাড়ি মোড় থেকে রাত ২টা ৫ মিনিটে বাস ছাড়ে। এরপর ইসলামপুর বাইপাস থেকে সকাল ৫টা ১৫ মিনিটে এবং বাগডোগরা থেকে সকাল ৬টা ৫ মিনিটে যাত্রীরা বাসে উঠতে পারবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাসটি সকাল ৬টা ৫০ মিনিটে শিলিগুড়িতে পৌঁছনোর কথা।
বাসের সময়সূচি ও অন্যান্য সুযোগ সুবিধা
অন্যদিকে, শিলিগুড়ি থেকে বর্ধমান ফেরার জন্য বাসটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছাড়ে। বাগডোগরা থেকে ছাড়ার সময় সন্ধ্যা ৮টা ১৫ মিনিট এবং ইসলামপুর বাইপাস থেকে রাত ৯টা ৫ মিনিট। মালদা থেকে রাত ১টা ৩০ মিনিটে, রামপুরহাট থেকে রাত ৩টা ১৫ মিনিটে এবং সিউড়ি সুপার মার্কেট থেকে ভোর ৪টা ১০ মিনিটে বাসটি ছাড়ে। বোলপুরের শ্রীনিকেতন মোড় থেকে সকাল ৫টা ১৫ মিনিটে এবং দুর্গাপুর সিটি সেন্টার থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে বাস ছাড়ে। এরপর সকাল ৭টা ৫০ মিনিটে বর্ধমানের নবাবহাট বাইপাস এবং সকাল ৮টায় আলিশা বাসস্ট্যান্ডে পৌঁছনোর কথা।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাসে একাধিক পরিষেবা রাখা হয়েছে। থাকছে ওয়াই-ফাই, বালিশ, কম্বল, বিছানার চাদর, মোবাইল চার্জিং পয়েন্ট, এসি ভেন্ট, রিডিং লাইট, সিসিটিভি, পানীয় জল, স্ন্যাকস রাখার ব্যবস্থা, লাগেজ র্যাক এবং হেলান দেওয়ার সুবিধাযুক্ত আসন। দীর্ঘ রাতের যাত্রায় যাত্রীদের আরাম দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলি বিশেষভাবে উপযোগী হতে পারে।
কীভাবে টিকিট বুক করবেন?
এই বাসের টিকিট অনলাইনে RedBus, AbhiBus অ্যাপ বা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বুক করা যাবে। সিট বুকিংয়ের জন্য 8944837277, 9382982425 এবং 9064222105 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। হোয়াটসঅ্যাপ নম্বর 8348839465। এ ছাড়া সিউড়ির অফিস নম্বর 75858 78862 এবং হেল্পলাইন নম্বর 81003 29997। সব মিলিয়ে, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট ও মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার ক্ষেত্রে ইউনিকর্ন এক্সপ্রেসের এই বাস পরিষেবা যাত্রীদের জন্য একটি সুবিধাজনক বিকল্প হতে পারে।










