ব্যারাকপুর থেকে শীঘ্রই পুরী, বারাণসী, মথুরা-বৃন্দাবনের বাস, হাসপাতালে যাওয়া হবে সহজ

Published:

Barrackpore Bus Service

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগণা: ব্যারাকপুরবাসীদের জন্য সুখবর। তাদের জন্য এবার বিরাট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। ব্যারাকপুর থেকে দেশের বিভিন্ন তীর্থস্থানে সরাসরি বাস পরিষেবা (Barrackpore Bus Service) চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে পুরী, বেনারস এবং বৃন্দাবন-মথুরাগামী বাস চলাচল শুরু হবে। এছাড়া, ব্যারাকপুর ও বিভিন্ন প্রধান হাসপাতালগুলির মধ্যে সরাসরি বাস সংযোগের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। 

একাধিক তীর্থক্ষেত্রগামী বাস পরিষেবা চালু হতে চলেছে

রবিবার ব্যারাকপুরের কার্যালয়ে প্রবীণ নাগরিকদের একটি দলের সাথে বৈঠক করেন পরিবহন মন্ত্রী। সেখানে ওই দলটি দুই দফা দাবি পেশ করেন।  তাঁরা জানান, তীর্থস্থানে যাতায়াতকারী প্রবীণ নাগরিকদের জন্য ভাড়ায় ৫০% ছাড়ের অনুরোধ করা হয়েছে মন্ত্রীর কাছে। তাঁর এই অনুরোধ ন্যায্য বলে মনে হয়েছে এবং বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আর, ব্যারাকপুরের গুরুত্ব বিবেচনা করে এই প্রতিনিধি দলটি পুরী, মথুরা এবং বৃন্দাবনের পাশাপশি সরাসরি উত্তরবঙ্গের বাস পরিষেবা চালুর জন্যও অনুরোধ জানিয়েছেন। এছাড়া, ব্যারাকপুর ও বিভিন্ন হাসপাতালের মধ্যে বাস সংযোগ উন্নত করার অনুরোধও করা হয়েছে। তিনি এই প্রস্তাবগুলিতে মূলত সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ওই প্রবীণ নাগরিকদের দল। এর জন্য তাঁরা মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। 

এই দু দফা দাবির বিষয়ে অর্জুন সিং সংবাদ মাধ্যমকে জানান, তাঁর নিয়ন্ত্রণে যা আছে তা হল এই অঞ্চল থেকে সমস্ত তীর্থস্থানে বাস চালু করা। ব্যারাকপুরে বাস ডিপো ও যানবাহন পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। শীঘ্রই ব্যারাকপুর থেকে পুরী ও বেনারসে পরিষেবা চালু করা হবে, সেইসাথে ব্যারাকপুর থেকে উত্তরবঙ্গের নতুন বাসও রাস্তায় নামতে চলেছে। মন্ত্রী জানান, ইতিমধ্যেই এ নিয়ে উত্তর প্রদেশের সঙ্গে রাজ্যের একটি চুক্তি সই হয়েছে এবং পুরী সংক্রান্ত একটি চুক্তিও শীঘ্রই সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: সকাল সকাল ED-র হানা কলকাতায়, তালা পড়ল তৃণমূলের সাংসদের সংবাদপত্রের অফিসে

তীর্থস্থানের পাশাপাশি, ব্যারাকপুর থেকে বিভিন্ন হাসপাতালে বাস পরিষেবা চালু করার প্রসঙ্গে অর্জুন সিংহ বলেন, পরিবহন দফতর ব্যারাকপুর থেকে কল্যানী এইমস (AIIMS) পর্যন্ত একটি বাস চালুর পরিকল্পনা করেছে। এছাড়াও, ইস্টার্ন বাইপাস বরাবর হাসপাতালগুলোর পাশ দিয়ে যাওয়ার জন্য বাস রুটের ব্যবস্থা করা হবে, যাতে রোগী ও তাদের পরিবারের কোনো অসুবিধা না হয়।

আরও পড়ুনঃ বাসেই ফেলে গিয়েছিলেন ৩ লক্ষ টাকার ব্যাগ, ফেরত দিয়ে নজির গড়লেন কন্ডাক্টর

এছাড়াও ওই দলটি আরও একটি দাবি জানিয়ছেন। তাঁরা প্রবীণ নাগরিকদের জন্য বাস ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ করেন মন্ত্রীকে। এ বিষয়ে অর্জুন সিং অবশ্য জানিয়েছেন যে, বিষয়টি তাঁর এক্তিয়ারের বাইরে, এই সিদ্ধান্ত মন্ত্রিসভা নেয়। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, প্রবীণ নাগরিকদের অনুরোধটি তিনি মন্ত্রিসভায় পৌঁছে দেবেন।