সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সরকারের চালু করা কোনও প্রকল্প বন্ধ করবে না রাজ্যের বিজেপি সরকার (Government of West Bengal)। আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাছাড়া নতুন একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অন্নপূর্ণা ভাণ্ডার। তবে এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের বর্তমান স্ট্যাটাস বা পেমেন্ট ট্র্যাক কীভাবে করবেন? এর জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে SAMARTH। বিস্তারিত উপায় জানাবো এই প্রতিবেদনে।
করা যাবে সমস্ত সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের SAMARTH পোর্টালটি ওয়ান আমব্রেলা স্কিমের আওতায় তৈরি করা। এর উদ্দেশ্য হল সমস্ত সামাজিক প্রকল্পগুলিরকে এক ছাতার নিচে নিয়ে আসা। সেক্ষেত্রে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি সহ সমস্ত প্রকল্পের সুবিধা মিলবে। হ্যাঁ, এই পোর্টালে যে কোনও ব্যক্তি আবেদন বা বর্তমান পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবে। তাও শুধুমাত্র মোবাইল নম্বর বসিয়ে।
কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন?
SAMARTH পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের নাগরিকরা যে সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা এবং স্ট্যাটাস চেক করতে পারবে সেগুলি হল—
- মহিলা এবং শিশু বিকাশ দফতরের তরফ থেকে চালু করা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা।
- প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক পেনশন প্রকল্প।
- প্রবীণ বা দরিদ্র কৃষকদের জন্য রাজ্য সরকারের পেনশন প্রকল্প।
- ক্ষুদ্র এবং কুটির শিল্প, বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পেনশন প্রকল্প।
- এসসি, এসটি সম্প্রদায়ের বার্ধক্য ভাতা।
- তপশিলি জাতি সম্প্রদায়ের প্রবীণ নাগরিকদের পেনশন প্রকল্প।
- তপশিলি উপজাতি সম্প্রদায়ের প্রবীণ নাগরিকদের পেনশন প্রকল্প।
- লোকপ্রসার শিল্পী বা রিটেইনারদের জন্য পেনশন এবং অন্যান্য ভাতা।
- প্রবীণ মৎস্যজীবীদের আর্থিক সহায়তার পেনশন প্রকল্প।
এছাড়া খুব তাড়াতাড়ি এই প্রকল্পের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: DA গণনার বর্তমান সিস্টেম পালটাবে? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় দাবি
কীভাবে চেক করবেন স্ট্যাটাস?
নতুন এই SAMARTH পোর্টালের মাধ্যমে আপনার আবেদনের বা পেমেন্টের স্ট্যাটাস খুব সহজে চেক করা যাবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল SAMARTH পোর্টালে (https://samarth.wb.gov.in/login) ভিজিট করুন।
- এরপর হোমপেজে থাকা “Track Applicant & View Payment Status” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর ড্রপ ডাউন মেনু থেকে আপনি যে স্ক্রিমটি স্ট্যাটাস চেক করবেন সেটি বেছে নিন।
- এরপর আপনি কীভাবে চেক করবেন তার মধ্যে যে কোনও একটি নির্বাচন করুন। সেখান থেকে বেনিফিশারি আইডি, মোবাইল নম্বর এবং আধার নম্বর থাকবে।
- এরপর নির্বাচিত তথ্য অনুযায়ী আপনার নম্বরটি বক্সে লিখে ক্যাপচা কোড পূরণ করে সার্চে ক্লিক করুন।
তারপর সার্চে ক্লিক করলেই আপনার সামনে লিস্ট অফ বেনিফিশারি ড্যাশবোর্ড ওপেন হবে। সেই তালিকায় আপনার নিজের নাম, বেনিফিশারি আইডি এবং ব্লক ও পঞ্চায়েত তথ্যসহ সম্পূর্ণ ঠিকানার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য থাকবে। সেখানেই আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।










