বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই গ্রেফতার হচ্ছেন তৃণমূলের (Trinamool Congress) নেতাকর্মীরা। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতেই প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন। আর তারপরই জেলে ঢুকেছেন তৃণমূলের বহু দাগি গুন্ডা সহ নেতারা। আইনের হাত থেকে পার পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)! কিছুদিন আগেই রানী রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মমতার বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। তাছাড়াও গত বছর রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলায় আরও এক অভিযোগ দায়ের হয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। এবার সেই পথ ধরেই মমতার বিরুদ্ধে নতুন আরেক অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী।
এক সেকেন্ড মন্তব্যে মমতার বিরুদ্ধে দায়ের FIR!
চলতি বছরের শুরুর দিকে ধর্মতলার মঞ্চ থেকে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, “আমরা আছি বলেই, আপনারা ভাল আছেন। যদি আমরা না থাকি.. এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, একবার ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম বারোটা বাজিয়ে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক শোরগোল ফেলেছিল।
এমনকি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেও সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তৃণমূল নেত্রীকে কটাক্ষও করেছিলেন নেট নাগরিকরা। এবার সেই এক মন্তব্যের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী।
অবশ্যই পড়ুন: রয়েছে ১৯ হাজারেরও বেশি রান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন
সূত্রের খবর ওই ব্যবসায়ী নাকি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানীমুলক মন্তব্য করেছিলেন। এই ধরনের বক্তব্য একেবারেই শোভনীয় নয়। এই ধরনের ঘটনা হেট স্পিচের আওতায় পড়ে। মামলাকারীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকেই বলছেন, একের পর এক মামলা রুজু হওয়ায় এবার মমতাকে তলব করতে পারে পুলিশ।










