সহেলি মিত্র, কলকাতা: তীব্র গরমে একটু ছুটি কাটাতে আপনিও কি দিঘা (Digha) বা মন্দারমণি (Mandarmani) যাওয়ার প্ল্যান করছেন? তাহলে সাবধান হয়ে যান! হোটেলে হোটেলে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে ইতিমধ্যে জায়গায় জায়গায় মাইকিং করা শুরু হয়েছে। কেন এই নির্দেশিকা ভাবছেন নিশ্চয়ই? আসলে ২৩ এপ্রিল ভোট রয়েছে। যে কারণে আজ মঙ্গলবার রাত থেকেই দিঘা বা মন্দারমণিতে কিছু মানুষ হোটেলে থাকতে পারবেন না। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দিঘা, মন্দারমণি যাওয়ার আগে সাবধান!
জানা গিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিঘা, মন্দারমণিতে অন্যান্য জেলার বাসিন্দারা কেউ হোটেলে থাকতে পারবেন না। আরও বলা হয়েছে, কোনও রাজনৈতিক দলের প্রচারককে থাকতে দেওয়া যাবে না। যদিও পর্যটকরা থাকতে পারবেন। যদিও পর্যটক ব্যতিত অন্যান্য কেউ প্রশাসনের এই নিয়ম বা নির্দেশিকা লঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দিঘা থানা এলাকায় অন্তর্গত কোনো হোটেলে থাকা যাবে না।
আরও পড়ুনঃ মুম্বইয়ের জয়ের কারিগর, ৩০ টাকাই জীবন বদলে দিয়েছে অশ্বিনী কুমারের
নির্দেশিকা জারি প্রশাসনের
এই মর্মে সোমবার রাত থেকে দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমনি উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। সাফ সাফ বলা হয়েছে, বাইরের জেলার পর্যটকদের আজই দিঘা ছাড়তে হবে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার।
তিনি বলেন, ‘ভোটের সময়ে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্যই এই পদক্ষেপ।’ অর্থাৎ আপনারও যদি আজ বা ভোটের মধ্যে দিঘা, মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকলে আগে থেকে সাবধান হয়ে যান।










