ভয়ংকর ঘটনা হাবড়ায়! থানার ব্যারাক থেকে উদ্ধার ASI বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ

Published:

Habra

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগ ব্রেকিং! হাবড়া (Habra) থানার ব্যারাকে এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে আজ, সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ব্যারাকে নিজের ঘরে গামছার ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার (Police Officer Suspended Death) করা হয়েছে ASI বিশ্বনাথ সেনের। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার জুড়ে। তড়িঘড়ি পুলিশ দেহ উদ্ধার করেছে। এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ঝুলন্ত দেহ উদ্ধার হাবড়ার ASI এর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ সোমবার, সকাল থেকেই বছর ৫৭-র সাব ইন্সপেক্টর বিশ্বনাথ সেনের দেখা না পাওয়ায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। এরপর বেলা সাড়ে এগারোটা নাগাদ হাবড়ার পুলিশ ব্যারাকে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে ওঠে পুলিশ আধিকারিকরা। ঘরে গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিশ্বনাথ সেন। তাঁর বাড়ি মহেশতলা থানা এলাকায়। কোনোরকমে মৃতদেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পরিবারে। মহা শোরগোল পরে গিয়েছে এলাকা জুড়ে।

তদন্তে নেমেছে পুলিশ

ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কীভাবে মৃত্যু হল ASI বিশ্বনাথ সেনের? তা বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ। মূলত ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলেও, প্রকৃতই ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা সম্ভব হবে। তবে পুলিশ কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় এর আগেও সাক্ষী রয়েছে রাজ্য। যদিও এই বিষয়ে এখনও মৃত পরিবার এবং পুকুশ প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকা এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায়। জানা গিয়েছে, রবিবার রাতে থানার বাথরুমে যান ওই যুবক। সেখানে পরনের প্যান্ট খুলে গলায় জড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। শব্দ পেয়ে পুলিশ দ্রুত দরজা খুলে রাহুলকে উদ্ধার করে এবং চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই বন্দির।