কলকাতা থেকে ডুয়ার্স অবধি বাস পরিষেবা শুরু, জানুন রুট

Published:

Kolkata-Dooars Bus

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এদিকে বর্তমানে বর্ষাকাল চলছে। আর এই সময়ে উত্তরবঙ্গের রূপ আলাদাই হয়। বলতে পারেন ভয়ঙ্কর সুন্দর। বিশেষ করে ডুয়ার্স যেন একদম নববধূর সাজে সেজে ওঠে। অনেকেই আছেন এই সময়ে সেখানে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু ট্রেনের টিকিট অমিল। চিন্তা নেই, কারণ এবার এখন কলকাতা থেকে সোজা ডুয়ার্স অবধি বাস (Kolkata-Dooars Bus) পরিষেবা শুরু হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি।

শুরু হল কলকাতা ডুয়ার্স বাস পরিষেবা

জানা গিয়েছে, উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে যাত্রা এবার আরও আরামদায়ক, নিরাপদ ও নির্ভরযোগ্য হতে চলেছে। কারণ আজ থেকে শুরু হয়ে গেল নতুন রুট: আলিপুরদুয়ার। এই বাস পরিষেবাটি শুরু করেছে বিখ্যাত বাস সংস্থা RUBI PARIBAHAN। এই বাস পরিষেবার ফলে এখন সবুজ ডুয়ার্স থেকে সিটি অফ জয় কলকাতা এবং কলকাতা থেকে ডুয়ার্স অর্থাৎ পাহাড় যাওয়া আরও সহজ হয়ে গেল।

বাসের সময়সূচী ও রুট

বাসের সময়সূচী সম্পর্কে বললে, এক রিপোর্ট অনুযায়ী, নতুন বাসটির সময়সূচী সম্পর্কে এখনও অবধি কিছু জানা সম্ভব হয়নি। তবে রুট সম্পর্কে বললে, এটি ভায়া মাদারিহাট, বীরপাড়া, চালসা, লাটাগুড়ি, শিলিগুড়ি হয়ে কলকাতা ঢুকবে। বাসটি একদম এসি এবং ঝাঁ চকচকে। ফলে ঘেমেনেয়ে আর ভ্রমণ করতে হবে না।

আরও পড়ুনঃ ছিলেন চন্দ্রযান-৩ এর সাথে যুক্ত, ইসরো থেকে একযোগে পদত্যাগ শতাধিক বিজ্ঞানীর

এদিকে এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে খুশির জোয়ার দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সমগ্র আলিপুরদুয়ার বাসির কাছে এটা খুব ভালো পাওনা।’ অন্য আরেকজন লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ। এটা খুব দরকার ছিল।’ নতুন এই বাস পরিষেবার সৌজন্যে এখন বাসপ্রেমীরা কলকাতা থেকে বাসে চেপেই পর্যটকরা গোরুমারা, জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্প-সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছতে পারবেন।