সরকারি কর্মীদের বদলি নিয়ে বিরাট নির্দেশিকা জারি করল নবান্ন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় জনতা পার্টির সরকার (Government Of West Bengal) ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক রদবদল দেখতে হচ্ছে বঙ্গবাসীকে। এবার নতুন করে রাজ্য সরকারি স্তরে আরও এক প্রশাসনিক বদলের নির্দেশ দিলো নবান্ন (Nabanna)। নবান্নের তরফে একেবারে বিজ্ঞপ্তি দিয়ে একসাথে 35 জন WBA&AS ক্যাডারের উচ্চ পদস্থ আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যত দ্রুত সম্ভব এই অফিসারদের তাঁদের নতুন পদে যোগ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে ঠিক কী জানিয়েছেন নবান্ন?

নবান্নের তরফে মঙ্গলবার একেবারে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট অফিসারদের তাঁদের নতুন পদে যোগদান করতে হবে। একই সাথে ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই বদলির প্রক্রিয়া সহজ করতে এবং প্রশাসনিক জটিলতা এড়াতে আগের সমস্ত বিজ্ঞপ্তি প্রয়োজনে বাতিল করা হতে পারে। তাছাড়াও কিছু কিছু বিজ্ঞপ্তি সংশোধনও করতে পারে রাজ্য সরকার।

জানা যাচ্ছে, কাজ যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্ট দফতরগুলিতে ম্যাচিং অর্ডার জারি করার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। একই সাথে স্বচ্ছতার খাতিরে ডিজিটাল মাধ্যমকে এগিয়ে রাখা হচ্ছে। সেই সাথে অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত অফিসারকে SRMS পোর্টালের মাধ্যমে তাদের চার্জ হস্তান্তর করতে হবে। আর এই গোটা প্রক্রিয়াটি হবে 2016 সালে রাজ্যের অর্থ দফতরের পূর্বের নির্দেশিকা এবং নিয়ম মেনেই।

অবশ্যই পড়ুন: স্মার্ট মিটার বসানোর ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার

প্রসঙ্গত, রাজ্যের সিংহাসনে বসার পরই পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন তিনি। এছাড়াও নির্বাচনী আবহে রাজ্যের পুলিশের একাধিক পদে বদল এনেছিল নির্বাচন কমিশনও। এবার রাজ্যের নতুন সরকার পুলিশি ও প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক রদবদল করছে। যে বিষয়টিকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন রাজ্যবাসী।