সহেলি মিত্র, কলকাতা: বাস যাত্রীদের জন্য বিরাট সুখবর। বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে এবার নন্দীগ্রাম থেকে সরাসরি কলকাতা যাওয়ার বাসের (Nandigram Kolkata Bus) উদ্বোধন করলেন তিনি, তাও আবার সরকারি (SBSTC) বাস। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। এই ঘটনা নন্দীগ্রামবাসীর জন্য বড় সুখবর সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু সরকারি বাস তাই নন্দীগ্রাম থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে নন্দীগ্রাম যাওয়ার ক্ষেত্রে মহিলা যাত্রীদের এক টাকাও গুনতে হবে না।
নন্দীগ্রাম-কলকাতা সরকারি বাস পরিষেবা শুরু
মঙ্গলবার নন্দীগ্রাম থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে SBSTC এর সরকারি বাস পরিষেবার শুভ সূচনা হয়ে গিয়েছে। এদিন সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বাস দু’টির উদ্বোধন করা হয়। রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপকুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, নন্দীগ্রামের পুলিশ আধিকারিক অজয় মিশ্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে প্রাক্তন তৃণমূল সরকারের আমলে রাজ্যের পরিবহণ মন্ত্রী থাকাকালীন নন্দীগ্রাম থেকে সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন শুভেন্দু। পরবর্তীকালে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে ফের একবার এই বাস পরিষেবা চালু করার খুশি সকলে।
বাসের রুট, ভাড়া ও সময়সূচি
এবার জেনে নেওয়া যাক বাসের রুট ও সময়সূচি সম্পর্কে। রুটের বিষয়ে এলে, রিপোর্ট অনুযায়ী, বাসটি নন্দীগ্রাম, চণ্ডীপুর,নন্দকুমার,কোলাঘাট, উলুবেড়িয়া, সাঁতরাগাছি হয়ে কলকাতার এসপ্ল্যানেডে ঢুকবে। বাসটি প্রতিদিন নন্দীগ্রান থেকে সকাল ৬:৩০ মিনিটে এবং প্রতিদিন সকাল ৮:২০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার আসা যাক ভাড়া সম্পর্কে। শোনা যাচ্ছে, এই বাসের ভাড়া ১০০ টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু আজ থেকেই, জারি নতুন নির্দেশিকা
বাসটি আপনাকে নিরাপদ সরকারি পরিষেবা, আরামদায়ক যাত্রা ও নিয়মিত সময়সূচি মেনে চলবে। এই বাসের ফলে নন্দীগ্রামবাসীর জন্য আরও সহজ যোগাযোগ ব্যবস্থা হবে। সূত্রের খবর, আগামী দিনে যাত্রীদের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে আরও বাস পরিষেবা চালু করা হবে, যা নন্দীগ্রাম ও কলকাতার মধ্যে যোগাযোগকে আরও শক্তিশালী করবে।










