অনন্যা সরকার, হুগলি: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের পরিবহণ ক্ষেত্রে, বিশেষত বাস পরিষেবায় (Bus Service) ব্যাপক উন্নতি দেখা যাচ্ছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলে পরিকাঠামোগত উন্নয়নের অভাবে অনেক সরকারি বাস ও বাসরুট এক এক করে বন্ধ হয়ে গেছে। তবে নতুন সরকার আমূল পরিবর্তন আনবে এই ক্ষেত্রে। তার সূচনাও হয়ে গেছে। গত ক’মাসেই রাজ্যের বিভিন্ন স্থানে নতুন বাসরুট ও বাস পরিষেবা চালু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল চুঁচুড়া থেকে বেলঘরিয়া (Chinsurah-Belgharia Bus) সরকারি বাস পরিষেবা। কোন রুটে চলবে এই বাস আসুন জেনে নেওয়া যাক।
চুঁচুড়ায় চালু হল নয়া বাস পরিষেবা
চুঁচুড়াবাসীদের জন্য সরকার চালু করলো বেলঘরিয়া পর্যন্ত নতুন বাস পরিষেবা। রিপোর্ট অনুযায়ী, এই বাস বেলঘরিয়া থেকে চুঁচুড়ায় এসে পৌঁছায় সকাল ৯ টায়। আর চুঁচুড়া সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে ৯:৩০ নাগাদ বেলঘরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নতুন বাস পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষ। বাসটি হুগলির একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর দিয়ে যাওয়ায় যাত্রীদের অনেক সুবিধা হবে এই পরিষেবা থেকে।
আরও পড়ুন: সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে শীঘ্রই, ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এক বাস টার্মিনাসের কর্মী জানাচ্ছেন, এই সরকারি বাসটি চুঁচুড়া সেন্ট্রাল বাস টার্মিনাস, চুঁচুড়া ঘড়ির মোড় ক্রসিং, চুঁচুড়া খাদিনা মোড় ক্রসিং, চুঁচুড়া, তালডাঙ্গা ক্রসিং, চন্দননগর, ভদ্রেশ্বর বাজার, ভদ্রেশ্বর গেট, বৈদ্যবাটি, শ্রীরামপুর বেল্টিং বাজার, শ্রীরামপুর বটতলা, শ্রীরামপুর মানিকতলা, শ্রীরামপুর মাহেশ, উত্তরপাড়া বালি হয়ে বেলঘরিয়ায় পৌঁছায়।
আরও পড়ুন: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ায়, নতুন পর্যটন কেন্দ্রের আশায় শিবনিবাস
প্রসঙ্গত, সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে রাজ্যের বর্তমান সরকার। তাই এই নয়া বাসেও একই সুবিধা পাবেন মহিলারা। চলতি মাসেই পূর্ব বর্ধমানের কালনা থেকে হুগলির চুঁচুড়া পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) নতুন বাস পরিষেবা চালু হয়েছে। এটি কালনা থেকে গুপ্তিপাড়া, বলাগড়, সোমরা, জিরাট, ডুমুরদহ, মগরা ও ত্রিবেণী হয়ে চুঁচুড়ায় পৌঁছায়।










