উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের রুটে বদল আনছে পূর্ব রেল? লাভ হবে ৪ জেলার যাত্রীদের

Published:

North Bengal Train

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে (North Bengal) যাবেন বলে ভাবছেন? ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। কয়েকদিন আগেই একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। ফারাক্কা জংশন স্টেশনের আগে ধস নামে। সেইসময়ে বাতিল করে দেওয়া হয় একগুচ্ছ। সাধারণ মানুষের হয়রানির শেষ ছিল না। কোনও উপায় না দেখে ট্রেনকে ঘুরপথে চালাতে বাধ্য হয় রেল। যদিও এই ঘুরপথে ট্রেন চালাতে গিয়ে একটি বিষয় উপলব্ধি করে পূর্ব রেল। আগামী দিনে হয়তো অন্য রুট দিয়ে উত্তরবঙ্গগামী ট্রেন চালাতে পারে রেল বলে কানাঘুষো শোনা যাচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কেন?

এবার অন্য রুটে চলবে উত্তরবঙ্গগামী ট্রেন?

সূত্রের খবর, ধসের সময়ে ঘুরপথে ট্রেনগুলি চালাতে গিয়েই পূর্ব রেল মনে করছে, তারা আগামী দিনে উত্তরবঙ্গ যাওয়ার জন্য আজিমগঞ্জ রুটকে বিকল্প রুট হিসেবে তারা ব্যবহার করতে পারে। প্রথমত, এখন যে রুটগুলো দিয়ে যায় অর্থাৎ বর্ধমান, বীরভূম হয়ে নলহাটি হয়ে চলে যায়, হচ্ছে ট্রেন আজিমগঞ্জ হয়ে ঘুরে যাওয়ার ক্ষেত্রে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে ট্রেনকে যখন নিয়ে যাওয়া হচ্ছে বিকল্প রুটের ক্ষেত্রে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পণ্যবাহী ট্রেন কার্যত নেই এবং অন্যান্য ট্রেনও কম চলাচল করে। ফলে সহজেই অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারা যায়। সে কারণেই পূর্ব রেল চাইছে এই রুটকে বেশি করে ব্যবহার করতে।

লাভ হবে যাত্রীদের?

তার কারণ অন্য রুটের ট্রেন নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে পণ্যবাহী ট্রেন থাকার কারণে বহু জায়গায় যাত্রীবাহী ট্রেনকে দাঁড়াতে হয়। যাত্রীদের দেরি হয় বহু ক্ষেত্রে। নানা সমস্যার মধ্যে পড়তে হয় আজিমগঞ্জ রুট দিয়ে। বর্তমানে বন্দে ভারত স্লিপার ও কামরূপ এক্সপ্রেস যে রুটে চলাচল করে, তার বাইরে আজিমগঞ্জ রুটে ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ দাসপুরে স্কুলের বাথরুমে অশালীন ভিডিও বানিয়ে বিপাকে ছাত্রীরা, অভিনব শাস্তি কর্তৃপক্ষের

এই পথে ট্রেন চালু হলে পূর্ব বর্ধমানের বড় অংশ, নদিয়া, হুগলি ও মুর্শিদাবাদের বহু যাত্রী উপকৃত হবেন। আসন্ন পুজোয় একাধিক স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রচলিত রুটের বাইরে আজিমগঞ্জ হয়ে ট্রেন চালিয়ে এই রুটটি বাণিজ্যিকভাবে কতটা লাভজনক, তা পরীক্ষাও করে নিতে চাইছে রেল।