দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু বাঁকুড়া কলকাতা সরকারি ভলভো বাস, জানুন সময়সূচি ও রুট

Published:

SBSTC Bankura Kolkata Bus

অনন্যা সরকার, কলকাতা: বাঁকুড়াবাসীদের জন্য সুখবর। আবার চালু হল বাঁকুড়া থেকে করুণাময়ীগামী সরকারি ভলভো পরিষেবা (Bankura Kolkata Bus)। দীর্ঘদিন ধরে মন্দ থাকার পর আবার নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) এই বাস। বাঁকুড়া থেকে দুর্গাপুর, বর্ধমান বা ডানলপ যাতায়াতকারী বহু যাত্রী পুনরায় বাস পরিষেবাটি চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন। আসুন এই সরকারি বাসটির রুট ও সময়সূচি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক। 

 বাঁকুড়া – কলকাতা সরকারি বাসের রুট ও সময়সূচি 

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত বাঁকুড়া থেকে সল্টলেক করুণাময়গামী এই ভলভো ৯৪০০ বি৯আর ইউরো-৩ মাল্টি এক্সেল ইন্টারসিটি লাক্সারি বাসটি পুনরায় চালু হয়েছে। চলছে আগের রুট ধরেই। এই বাসটি যায় ভায়া বেলিয়াতোড় – বড়জোড়া – দুর্গাপুর স্টেশন – ডিভিসি মোড় – দুর্গাপুর সিটি সেন্টার – মুচিপাড়া – পানাগড় বাইপাস – বুদবুদবাইপাস – বর্ধমান বাইপাস – শক্তিগড় – ডানকুনি – ডানলপ – এয়ারপোর্ট – উল্টোডাঙ্গা। 

আরও পড়ুনঃ বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস! পুজোর আগেই বাংলায় ফের অতিরিক্ত ছুটি, কবে?

বাঁকুড়া – করুণাময়ী সরকারি বাসটি করুণাময়ী যাওয়ার সময় বাঁকুড়া ডিপো থেকে ছাড়ে – সকাল ৬:০৫ মিনিটে ও দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – সকাল ৭:৪০ মিনিটে। আর বাঁকুড়া আসার সময় করুণাময়ী থেকে ছাড়ে – বিকাল ৪:১৫ মিনিটে। 

আরও পড়ুন: ব্যারাকপুর থেকে শীঘ্রই পুরী, বারাণসী, মথুরা-বৃন্দাবনের বাস, হাসপাতালে যাওয়া হবে সহজ

অফলাইন অনলাইন দুই ভাবেই এই বাসে সিট বুক করতে পারবেন যাত্রীরা। বুকিংয়ের জন্য কোম্পানির নিজস্ব মোবাইল নম্বর করেছে। এছাড়া, অনলাইনে রেডবাস (redBus) ও এসবিএসটিসি-র অ্যাপ থেকে সিট বুকিং করা যাবে। উল্লেখ্য, যেহেতু এটি সরকারি, তাই রাজ্যের নতুন নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলারা বিনামূল্যে এই বাসে যাতায়াত করতে পারবেন।