সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে কালীপুজো। আর এই বিশেষ দিনে আপনিও কি তারাপীঠে যাওয়ার প্ল্যান করছেন? অথচ ভালো বাস পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইও দারুণ সুখবর। । ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে বহু মানুষ তারাপীঠে আসতে শুরু করেছেন। আপনিও যদি মায়াপুরের বাসিন্দারা হয়ে থাকেন এবং কালীপুজোর সময়ে তারাপীঠে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে জানিয়ে রাখি, মায়াপুর থেকে সরাসরি তারাপীঠ (Mayapur Tarapith Bus) যাওয়ার SBSTC অর্থাৎ সরকারি বাস পরিষেবা শুরু হয়ে গেল। হ্যাঁ ঠিক শুনেছেন।
মায়াপুর থেকে তারাপীঠের সরকারি বাস পরিষেবা শুরু
মায়াপুর এবং তারাপীঠ, দুটোই একদম ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। বছরের সব সময়েই এই দুই জায়গায় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। এখন এই দুই জায়গাতেই যাতায়াত করা আগের তুলনায় আরো সহজ হয়ে গেল। এই দুই জায়গাকে জুড়ে দিল SBSTC – র নতুন বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা-র সরকারি বাস পরিষেবার ফলে মায়াপুর থেকে সরাসরি তারাপীঠ এবং রামপুরহাট যাওয়া আরও সহজ হবে। উপকৃত হবেন পর্যটক থেকে শুরু করে তীর্থযাত্রীরা।
বাসের সময়সূচি ও রুট কী?
এবার আসা যাক বাসের সময়সূচী ও রুট সম্পর্কে। সময়সূচি সম্পর্কে বললে, মায়াপুর থেকে বাসটি ছাড়বে সকাল সকাল ৭টা। মায়াপুর ইসকন মন্দির অথবা সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে ছাড়বে বলে খবর। এরপর তারাপীঠ থেকে বাসটি ছাড়বে দুপুর ১:৩০ মিনিটে। রুট সম্পর্কে বললে, এক রিপোর্ট অনুযায়ী, মায়াপুর ইসকন মন্দির থেকে যাত্রা শুরু করে বাসটি ধুবুলিয়া, বেথুয়াডহরি, পলাশী, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, কান্দি, খড়গ্রাম ও বুধিগ্রাম হয়ে তারাপীঠ এবং রামপুরহাট পর্যন্ত যাবে।
আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু কাঁটাখালি থেকে দুর্গাপুর SBSTC বাস, জানুন রুট ও সময়সূচি
এদিকে কালীপুজোর আগে প্রায় দেড় মাস পর মা তারা ফের গর্ভগৃহে ফিরে এসেছে। যদিও পুজো ও দর্শনের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম চালু করল তারাপীঠ মন্দির কমিটি। মন্দিরের পবিত্রতা বজায় রাখা, ধর্মীয় রীতিনীতির শৃঙ্খলা রক্ষা এবং দর্শনার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেবীকে সরাসরি স্পর্শ করা কিংবা মালা পরানো থেকে শুরু করে মন্দিরের ভিতরে নারকেল ফাটানো, আলতা ঢালা ও মদ নিবেদনের মতো একাধিক আচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেইসঙ্গে এখন আর ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না, ছবিও তোলা যাবে না।










