গয়না ও টাকা চুরির অভিযোগ, নিজের বাড়ি থেকে গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Published:

Subhashree Ganguly

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার গুরুতর অভিযোগে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। এমনকি গয়নার পাশাপাশি মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার তাঁকে আটক করেছে পাটুলি থানার পুলিশ। বুধবার অভিযুক্ত ওই মহিলাকে আদালতে তোলা হয়েছে।

গুরুতর অভিযোগে গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার বাড়ি বালির রাজচন্দ্রপুরে। তিনি নিয়মিত লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তবে এক বাড়ির মালিককে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে সেই বাড়িতে থাকা সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এবার তাঁর বিরুদ্ধে। সেই সূত্র ধরে সোমবার তাঁর নিজের বাড়ি থেকেই গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। এমনকি অভিযুক্ত ওই মহিলার কাছ থেকে নগদ টাকা এবং সোনার গয়না উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

ধৃত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বুধবার আদালতে তোলা হলে তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি। সূত্রের খবর, ওই অভিযোগকারী পাটুলির বাসিন্দা। দিন কয়েক আগে অনলাইনে একটি বিজ্ঞাপন দেখেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ওই বাড়িতে পরিচারিকা হিসাবে যোগদান করেন। নিয়মিত বেশ কয়েকদিন সেখানে তিনি কাজও করেন। তবে আচমকা একদিন অভিযোগকারী মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে সমস্ত টাকা, গয়না নিয়ে চম্পট দেন শুভশ্রী।

আরও পড়ুন: মমতাকে শ্রীরামপুরে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে একাধিক শর্ত

পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত নামে পুলিশ এবং বিভিন্ন সূত্র ধরেই অভিযুক্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের চিহ্নিত করতেন শুভশ্রী। এরপর তাঁদের বাড়িতে কাজ করার সূত্রে কয়েকদিন বিশ্বাস অর্জন করেই এভাবে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে গয়না বা মূল্যবান জিনিসপত্র চুরির মতো ঘটনা ঘটাতেন তিনি। এমনকি আগেও বেশ কয়েকটি বাড়ি থেকে চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।