৩০ নভেম্বরের মধ্যে ফেরাতে হবে টাকা, আবাস যোজনায় অতিরিক্ত অনুদানের ঘোষণা

Published:

Awas Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: আর করা যাবে না অপেক্ষা, এবার আবাস যোজনায় (Awas Yojana) যে সমস্ত ভুয়ো প্রাপকরা টাকা পেয়েছেন, তাঁদের ফেরতের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি যদি কেউ টাকা ফেরত দিতে না চায় তাহলে সেক্ষেত্রে তদন্তের (Suvendu On Awas Yojana) জন্য প্রয়োজনে সিআইডির সিট গঠন করা হবে। অর্থাৎ রাজ্যের সকল সরকারি প্রকল্পে অযোগ্যদের জন্য যে কোনও ছাড় নেই, সেটা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

আবাস যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ শুক্রবার, নবান্নে আবাস যোজনার টাকা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “ছুটি করতে করতেই আমাদের রাজ্য যেন একরকম শীতঘুমে চলে গেছিল। বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’। পালাবদলের আগে বিরোধীরা প্রচার করেছিল, সরকার বদল হলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। আমরা সেই ভুল ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছি। যাদের বাড়ির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজ দ্রুত শেষ হোক, এটাই আমাদের প্রধান লক্ষ্য। প্রকৃত প্রাপকদের হাতেই আমরা সমস্ত অর্থ তুলে দেব।”

সিট গঠনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিরোধী দল এবং পূর্ববর্তী সরকারের সমালোচনা করে ভুয়ো উপভোক্তাদের কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “১২ হাজার অযোগ্য প্রাপক টাকা পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার বাকি। ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের টাকা ফেরত দিতে হবে। নইলে আইনি জটিলতায় পড়তে হবে। এছাড়া ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে। কীভাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা গেল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে।” মুখ্যমন্ত্রীর স্পস্ট জানিয়েছেন ওই ভুয়ো প্রাপকদের নাম কারা সুপারিশ করলেন তাদের খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সিট গঠন করে সিআইডিকে দিয়ে তদন্ত করা হবে।

আরও পড়ুন: মেয়ের অন্নপ্রাশনে ৫০০ গাছ লাগিয়েছিলেন পাঁশকুড়ায় শিক্ষক, ৬ বছর পর উধাও ১৫০টি

নির্মাণসামগ্রীর দাম বেঁধে দিলেন শুভেন্দু

জানা গিয়েছে, আজ ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট আবাস উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ২০ হাজার। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “রাজনৈতিক ধর্ম-বর্ণ-সম্প্রদায় দেখে অনুদান দিই না। যাঁদের বাড়ির কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছেন, তাঁদের সকলকে টাকা দেওয়া হয়েছে।” এছাড়াও সাধারণ মানুষের সুবিধা এবং আবাসন নির্মাণকে সহজ করতে নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। বালির দাম কোনোভাবেই যাতে ১২০০ টাকার বেশি না হয়, সেদিকে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হবে আশ্বাস দিয়েছেন তিনি।

আবাস যোজনার উপভোক্তাদের কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ‘সূর্য ঘর যোজনা’-র প্রসঙ্গও এদিনের বৈঠকে উত্থাপন করেন শুভেন্দু অধিকারী। আবাস উপভোক্তারা অতিরিক্ত ৫০ হাজার ভিবি রামজি এবং স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচালয় তৈরিতে দেওয়া হবে ১২ হাজার টাকা। পাশাপাশি অতিরিক্ত ৩০ হাজার টাকা দেওয়ার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, নির্বাচনের আগে প্রকৃত উপভোক্তাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা ক্ষমতা দখলের পর বিজেপি সরকার পালন করছে। এখন দেখার বাকি প্রতিশ্রুতিগুলো পূরণে কতটা কার্যকর হয় সরকার।

google button