বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL History)। বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ ঘিরে রয়েছে একাধিক ইতিহাস। দেশ-বিদেশের বহু ক্রিকেটার এই মঞ্চে নিজেদের কেরামতি দেখিয়ে নানান রেকর্ড গড়েছেন। এক দলে বারবার অন্তর্ভুক্তি থেকে শুরু করে একাধিকবার নিলামে বিক্রি হওয়ার ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ড। বিশেষ করে এমন কিছু প্লেয়ার রয়েছেন যাঁদের প্রতি সিজনেই নতুন নতুন দল খুঁজে নিতে হয়। এমনই একজন প্লেয়ার হলেন জয়দেব উনাদকাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশিবার বিক্রি হওয়া খেলোয়াড় তিনি (Most Sold Cricketer)।
KKR থেকেই IPL এ হাতেখড়ি
জয়দেব উনাদকাট 2011 সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছিলেন। সে বছর কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি তাঁকে 1 কোটি 13 লাখ টাকায় কিনে নিয়েছিল। পরবর্তীতে 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে জায়গা পান তিনি। 2 কোটি 79 লাখ টাকায় বিক্রি হয়েছিলেন সেবার। পরবর্তীতে 2014 ও 2015 সিজনে দিল্লিতে খেলেছিলেন জয়দেব। দিল্লি ঘুরে 2016 সালে ফের কলকাতায় যোগ দেন এই খেলোয়াড়।
2017 সিজনে মাত্র 30 লাখ টাকায় তাঁকে কিনে নিয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস। তবে অবাক করা বিষয় ঠিক এক বছরের মধ্যেই 2018 সালে সাড়ে 11 কোটি টাকা দিয়ে জয়দেবকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। পরবর্তীতে 2019 ও 2020 সালেও রাজস্থান দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়াও খেলেছেন মুম্বই, লখনউ এমনকি সানরাইজার্স হায়দরাবাদ দলেও। এ নিয়ে মোট 13 বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিক্রি হয়ে সবচেয়ে বেশিবার বিক্রি হওয়া খেলোয়াড় হয়ে উঠেছেন এই ভারতীয়।
আরও পড়ুন: ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার, ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়লেন KKR স্টার শেইফার্ট
প্রসঙ্গত, শেষবারের মতো গত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে হায়দরাবাদে খেলেছিলেন জয়দেব। তবে চারটি ম্যাচে অংশ নিয়ে চারটি উইকেটের বেশি তুলতে পারেননি তিনি। কয়েকটি সূত্র বলছে, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের আগেই তাঁকে ছেড়ে দিতে পারে SRH। আর শেষ পর্যন্ত সেটা হলে 14 বারের জন্য নিলামে বিক্রি হতে পারেন এই খেলোয়াড়।










