ছুঁতেও পারেনি কেউ, ১২ বছর আগে আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা

Published:

Rohit Sharma

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে ক্রিকেটে অক্ষত রোহিত শর্মার বিশ্বরেকর্ড (Rohit Sharma)। 2014 সালের, 13 নভেম্বর অর্থাৎ আজকের দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে 173 বলে 264 রানের বিরাট ইনিংস খেলেছিলেন রোহিত। সেটাই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান। সেই বিশ্বরেকর্ড 12 বছর পরেও ভাঙতে পারল না কেউ। তাতেই অক্ষত থাকলো হিটম্যানের অনন্য কীর্তি। যদিও, শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শূন্য নিয়ে ফেরেন রোহিত।

264 রানের বিশ্বরেকর্ড রোহিতের দখলেই

আজ থেকে ঠিক 12 বছর আগে, শ্রীলঙ্কার বিরুদ্ধে কলকাতার মাটিতে ওপেনিং করতে নেমে শুরুর দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেও ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠেন হিটম্যান। এদিন 173 বলে 33টি চার ও 9টি ছয় সহযোগে 264টি রানের দাপুটে ইনিংসের দৌলতে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত রানের বিশেষ রেকর্ড গড়ে ফেলেছিলেন রোহিত। শুধু তাই নয়, রোহিতের ডবল সেঞ্চুরির দৌলতেই 404 রানের বিরাট স্কোর খাড়া করেছিল ভারত।

বলে রাখা প্রয়োজন, রোহিত শর্মার 264 রানের ইনিংস শুধুমাত্র তাঁর ব্যক্তিগত রানের রেকর্ড নয়, এটি এখনও পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। রোহিতের পরেই নাম রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, তিনি 237 রানে অপরাজিত ছিলেন। এরপরই নাম রয়েছে 223 রানে করা শুভমন গিল। তবে আজ পর্যন্ত কেউই রোহিতের 264 রানের রেকর্ড ছুঁতে পারেননি।

আরও পড়ুন: গদ্দারি! নগ্ন ছবির বিনিময়ে পাক এজেন্টকে ভারতের সামরিক তথ্য পাচার IAF কমান্ডারের

উল্লেখ্য, শুক্রবার চতুর্থ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে 333 রান তুলেছিল নিউজিল্যান্ড। পরবর্তীতে 334 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত ঝড়ের গতিতে চার উইকেট পড়ে যায় ভারতের। কিউই বোলারদের দাপটে রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার, তিন জনই শূন্য নিয়ে ফেরেন। যা ভারতের ব্যাটিং অর্ডারের দুর্বলতাকে, একেবারে প্রকট করে দিয়েছে।

google button