বালি হল্ট বাসস্ট্যান্ডে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু দোকান

Published:

Bally Halt Fire

সহেলি মিত্র, কলকাতাঃ আগুনের গ্রাসে বালি হল্ট। শুক্রবার সকালে ভয়াবহ আগুনের কবলে পড়েছে বালি হল্ট (Bally Halt Fire) বাস স্ট্যান্ডের নিচে বন্ধ দোকান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন।

বালি হল্টে বিধ্বংসী আগুন

জানা গিয়েছে, এদিন প্রথমে বালি ট্রাফিক পুলিশের নজরে আগুন নজরে আসে। এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালি দমকল বিভাগকে। অন্যদিকে খবর পেয়েই দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার কারণে প্রায় ৪ থেকে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে সঙ্গে সঙ্গে যদিও আগুন না নেভানো হত তাহলে আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

আগুনে ভস্মীভূত একাধিক দোকান

যে জায়গায় আগুন লেগেছিল সেখানে প্রায় ১২টি মতো দোকান ছিল। তার মধ্যে থেকে ৪ থেকে ৫টি দোকান পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। সবথেকে বড় কথা, পাশেই বালি স্টেশন রেল লাইন ছিল যেটায় সেই সময়ে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। দমকল তৎপরতা না দেখালে সেটি রক্ষা পেত না। রেলের লাইনের ইলেকট্রিকে আগুন ধরে গেলে বিপদের শেষ থাকত না। ট্রেন পরিষেবাও বন্ধ হতে যেতে পারত।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা পুরীগামী বাসের, আহত একাধিক বাঙালি পুণ্যার্থী

ঘটনাস্থলে থাকা রেল আধিকারিকরা জানান, আগুন ছড়িয়ে পড়লে সামনে থাকা সিগন্যাল বক্স উড়ে যেতে পারত। ব্যাহত হতে পারত ট্রেন চলাচলও। তবে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, এখন তা নিয়েই তদন্ত শুরু হয়েছে।

google button