বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের (India Vs New Zealand) চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তান্ডব চালালেন কলকাতা নাইট রাইডার্স দলের দাপুটে ক্রিকেটার তথা কিউই তারকা টিম শেইফার্ট (Tim Seifert)। এদিন, প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের উপর ভারী হয়ে উঠেছিলেন তিনি। ব্যাট হাতে 58 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলার সাথে সাথে 27 বছরের এক পুরনো রেকর্ড ভেঙে দিলেন শেইফার্ট। IPL এর আগে নিউজিল্যান্ড তারকার এই কীর্তি নজর কেড়েছে নাইট ভক্তদের।
27 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শেইফার্ট?
শুক্রবার, ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন উইল ইয়ং। এদিন ব্যাট হাতে 125 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শুরুর দিকে ভারতীয় বোলাররা তাঁকে থামাতেই পারছিলেন না। ইয়ংকে সঙ্গ দিচ্ছিলেন KKR তারকা শেইফার্ট। এদিন 3টি ছয় এবং 6টি চার সহযোগে নিজের ইনিংস গুছিয়ে নিয়েছিলেন তিনি। যে কথা না বললেই নয়, আজ প্রথম 10 ওভারের মধ্যেই নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন শেইফার্ট। 1999 সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যান প্রথম 10 ওভারের মধ্যেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়লেন।
বলা বাহুল্য, এর আগে 1999 সালের জানুয়ারি মাসে| ভারতের বিরুদ্ধে এক বিশেষ কীর্তি করেছিলেন ব্রায়ান ইয়ং। এই নিউজিল্যান্ড তারকা মাত্র 35 বলে 47 লাল করতে পারলেও একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। তবে এবার 10 ওভারের মধ্যেই তার থেকে বেশি অর্থাৎ 50 রান সম্পূর্ণ করে বড় কীর্তি অর্জন করে ফেললেন নাইট তারকা। এদিন, হাফ সেঞ্চুরি করার পরেও আরও বড় ইনিংস খেলার চেষ্টা করছিলেন কিউই তারকা, তবে শেষ পর্যন্ত খেলোয়াড়ের ইনিংসে ইতি টানেন গুরনুর ব্রার।
আরও পড়ুন: ৪৩ টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র! ডিজেলের দামবৃদ্ধি নিয়ে বড় তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, শুক্রবার ভারতের বিরুদ্ধে 7 উইকেট তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট তুলেছিলেন গুরনুর ও অক্ষর প্যাটেল। এছাড়াও একটি করে উইকেট পান অর্শদীপ সিং, আকিব নবী ও নমন ধীর। 45 ওভার পর্যন্ত এদিন ভারতের হয়ে শুধু খাতা খুলতে পারেননি কুলদীপ যাদব।










