গদ্দারি! নগ্ন ছবির বিনিময়ে পাক এজেন্টকে ভারতের সামরিক তথ্য পাচার IAF কমান্ডারের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সাথে গাদ্দারি! এবার ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) এক উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (Pakistan) সন্দেহভাজন এক এজেন্টকে দেশের একাধিক সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠলো। দিল্লি পুলিশের দায়ের করা এক চার্জশিট রিপোর্টে দাবি করা হয়েছে, নগ্ন ছবির বিনিময়ে ওই আধিকারিক ‘সিক্রেট ওয়ার প্ল্যান’-এর পৃষ্ঠা সহ যুদ্ধ সংক্রান্ত একাধিক গোপন তথ্য পাকিস্তানে পাঠিয়েছিলেন। যদিও ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ওই আধিকারিক। বর্তমানে তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় মামলা চলছে।

দেশের সাথে গাদ্দারি করে পাকিস্তানে তথ্য পাচার

পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত 12 জানুয়ারি থেকে পহেলা এপ্রিল পর্যন্ত, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের সন্দেহভাজন এক এজেন্টের সাথে যোগাযোগ রেখেছিলেন। জানা গিয়েছে, ওই এজেন্টের কাছ থেকে একটি নগ্ন ছবি পাওয়ার পরই তিনি তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গোপন যুদ্ধ-পরিকল্পনার একাধিক তথ্য পাঠিয়েছিলেন। ওই চার্জশিটে দাবি করা হয়েছে, নগ্ন ছবির বিনিময়ে আরও কিছু যুদ্ধ পরিকল্পনা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল।

এখানেই শেষ নয়, পুলিশের দাবি, ওই আধিকারিক একটি গোপন ড্রোন ইউনিটের শক্তি, কাঠামো, অপারেশনাল সক্ষমতা, ড্রোন পরীক্ষার তথ্য, অস্ত্র ব্যবস্থার কার্যক্ষমতা ও টার্গেটিং সংক্রান্ত তথ্যও শেয়ার করেছিলেন। এর পাশাপাশি ওই এক নগ্ন ছবির বিনিময়ে লেহ-তে যুদ্ধবিমানের মোতায়েন, সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়া এবং কয়েকটি সংবেদনশীল সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্যও পাকিস্তানে পাচার করেছিলেন তিনি।

তদন্তকারীদের অভিযোগ, ওই সন্দেহভাজন পাক এজেন্ট ভারতীয় বায়ুসেনার অভিযুক্ত উইং কমান্ডারকে কিছু ম্যালওয়্যার বা স্পাইওয়্যার অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলেন। পুলিশের অনুমান, ওই স্পাইওয়্যারের মাধ্যমে ভারতীয় সেনা আধিকারিকের ফোনে বিভিন্ন সংবেদনশীল তথ্য আদান-প্রদানের যাবতীয় খবরে নজর রাখছিল পাকিস্তান। তদন্তে ওই ভারতীয় বায়ু সেনা উইং কমান্ডারের ফোনে 3, 008টি মেসেজ, 65টি ছবি, 42টি ভয়েস কল এবং 4টি ভিডিও কলের তথ্য পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে গ্রেফতার মালদার যুবক, তদন্তে উঠে এল আরেক কাণ্ড

দেশের একাধিক সংবেদনশীল তথ্য পাকিস্তানের পাচার করার অপরাধে ওই আধিকারিককে গত মে মাসেই গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। গোটা বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। দিল্লি পুলিশের মতে, এই ধরনের ঘটনা শুধুমাত্র একজন আধিকারিকের ব্যক্তিগত যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে অনেক বড় গুপ্তচর চক্র চলছে। সেই সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

google button