তারাপীঠ মন্দিরে বড় বদল, VIP কুপনের বদলে শুরু অনলাইনে বুকিং, কীভাবে করবেন?

Published:

Tarapith Temple

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের পালা পরিবর্তন হতেই তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) নিয়মে আসল বড় বদল। এখন থেকে আর কাগজে কাটা যাবে না VIP কুপন.. পুণ্যার্থীদের সুবিধার্থে এবার বাড়িতে বসে মন্দিরের স্ক্যানারে টিকিট স্ক্যান করে ডিজিটাল ভিআইপি টিকিট (Tarapith Temple VIP Ticket) সংগ্রহ করতে পারবেন। কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya) আগেই বড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।

অনলাইনে কাটা যাবে টিকিট

বরাবরই তারাপীঠ মন্দিরে মায়ের বিগ্রহ দর্শন বা পুজো দেওয়ার জন্য অনেক লাইনের মুখে পড়তে হয় পুণ্যার্থীদের। যার মধ্যে একটি লাইন সম্পূর্ণ বিনামূল্যে ছিল। আর সেখানেই মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পুজো দিত সাধারণত। এছাড়াও ৫০০ টাকা দিয়ে বিশেষ লাইনে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আরও একটি লাইন ছিল যেখানে VIP পুজো দেওয়ার ব্যবস্থা থাকত। তবে এবার রাজ্যে পালাবদলের পর বদলে গেল তারাপীঠ মন্দিরের নিয়ম। মা তারার চরণে অঞ্জলি ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে গতকাল, রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল বিশেষ ‘ডিজিটাল ভিআইপি কুপন’ (VIP) পরিষেবা

মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে বুকিং

জানা গিয়েছে, আসন্ন কৌশিকী অমাবস্যায় পুজোয় লাখ লাখ ভক্তের অনায়াস ও সুশৃঙ্খল দর্শনের জন্য সম্প্রতি জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির মধ্যে একাধিক দফায় উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনাতেই এই ডিজিটাল পরিকাঠামো চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট হিসেবে দৈনিক ৫০০ জন পুণ্যার্থীর জন্য “FAITH360” নামক নির্দিষ্ট একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে VIP টিকিট বুকিং করা যাবে। পরে পুণ্যার্থীদের ক্রমবর্ধমান ভিড় ও সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট ‘টাইম স্লট’ বুক করার সুবিধাও অ্যাপে যুক্ত করে দেওয়া হবে। প্রথম অন লাইনে টিকিট কেটে “ডিজিট্যাল তারাপীঠ”এর উদ্বোধন করেছিলেন রামপুরহাট বিধায়ক ধ্রুব সাহা।

জানা গিয়েছে তারাপীঠ মন্দিরের নির্ধারিত ওই নির্দিষ্ট ডেডিকেটেড মোবাইল অ্যাপের মাধ্যমে প্রথমে নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তারপরেই ওই নম্বরে OTP ঢুকবে, সেই নম্বর টাইপ করলেই রেজিস্টার হয়ে যাবে। তারপরেই VIP টিকিট বুকিং করা যাবে।

আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? কবে মিলবে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী

প্রসঙ্গত, প্রতি বছর কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে প্রবেশের সময়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকি পুণ্যার্থীদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার চক্র তৈরি হয়েছিল। তাই সেই সব পরিকল্পনা রুখতে ব্যবস্থা নিল মন্দির কমিটি। তবে এ বছর পুণ্য তিথিতে গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন বা স্পর্শের সুযোগ আর থাকছে না কারও জন্যই। সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, সাংসদ, উচ্চপদস্থ আমলাদের মতো VIP বা VVIP der ক্ষেত্রেও একই বিধিনিষেধ জানিয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি।