প্রীতি পোদ্দার, কলকাতা: চুলোচুলি কাণ্ড কলকাতা মেট্রো স্টেশনে (Kolkata Metro Station), মদ্যপ অবস্থায় দুই মহিলা যাত্রীর অভব্য আচরণের জেরে হুলুস্থুল (Women Passenger Clash) পরিস্থিতি তৈরি হল এক মহিলা RPF এর সঙ্গে। এর আগে ট্রেনের কামরায় প্রায়শই এমন ঘটনা ঘটতে দেখা যায় ৷ কিন্তু কলকাতার মেট্রো স্টেশনে প্রকাশ্যে দুই মহিলার চুল ধরে টানাটানি করতে থাকায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে নেতাজি ভবন মেট্রো স্টেশনে (Netaji Bhavan Metro Station)।
মদ্যপ অবস্থায় বচসা মহিলা RPF এর সঙ্গে
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে। ওইদিন স্টেশনের প্রবেশপথে এক পুরুষ যাত্রীর সঙ্গে দুই মহিলার কোনও বিষয় নিয়ে বচসা চলছিল বলে অভিযোগ। এমনকি স্টেশনে ঢোকার পরে ওই দুই মহিলা যাত্রী স্ক্যানারে তাঁদের ব্যাগ দিতে অস্বীকারও করেন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। আর তারপরেই বচসা বাধে এক মহিলা RPF এর সঙ্গে। চুলের মুঠি ধরে একে অপরকে টানাটানি করতে দেখা যায়। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটার সত্যতা যাচাই করেনি India Hood।
On 07.09.2026 at about 21.50 hrs. two female passengers entered Netaji Bhawan Metro Station. They started misbehaving with on-duty staff. The RPF personnel intervened and counselled them. They were also fined for Rs. 1000 each. pic.twitter.com/shqkDEY8im
— Abir Ghoshal (@abirghoshal) September 9, 2026
চুলের মুঠি ধরে মার মহিলা আরপিএফকে
ভিডিওতে দেখা গিয়েছে, ব্যাগ চেকিংকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অভিযুক্ত দুই মহিলার৷ এরপর সেখান থেকে প্রথমে শুরু হয় হাতাহাতি এবং সেই হাতাহাতি-ই চুলোচুলিতে পরিণত হয়। মহিলা পুলিশ কর্মীর চুলের মুঠি ধরে পাল্টা সেও নিজেকে বাঁচানোর জন্য মারধর শুরু করে। শুধু তাই নয় পুলিশের কলার ধরে একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত নিয়ে যেতে দেখা যায় দুই মদ্যপ মহিলাকে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় গালাগাল! নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ কাকলির, নিশানায় কুণাল ঘোষ?
এই ঘটনা প্রসঙ্গে বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নেতাজি ভবন মেট্রো স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে এইরূপ অসভ্য ও নিন্দনীয় আচরণ করার অভিযোগে দুই মহিলা যাত্রীকে আটক করে জরিমানা নিয়েছে রেল সুরক্ষা বাহিনী বা RPF৷ তবে যাত্রীদের সুরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ স্টেশনের ডিউটিতে থাকা বাকি RPF কর্মীরা ঝামেলা নিয়ন্ত্রণে আনে৷ তাঁরা দ্রুত মধ্যস্থতা করে দুই মহিলাকে শান্ত করেন এবং নির্ধারিত আচরণবিধি ও নিয়মকানুন মনে করিয়ে দিয়ে সতর্ক করেন।










