এই কর্মীদের ১০,০০০ টাকা পর্যন্ত বেতন বাড়াল রাজ্য সরকার, কারা কত পাবেন?

Published:

Salary Hike

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নিয়ে এল বিশেষ সুখবর (Salary Hike)। পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের ‘ওয়ার্কফ্লো বেসড ফাইল ট্র্যাকিং সিস্টেম’ (গ্রুপ পি২)-এ প্রকাশিত একটি নথি অনুযায়ী, এই দপ্তরের অধীনে কর্মরত বিভিন্ন শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এর ফলে কর্মীরা প্রতি মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। আসুন তাহলে কোন কর্মীদের পারিশ্রমিক কত টাকা করে বৃদ্ধি হতে চলেছে, জেনে নেওয়া যাক। 

কতটা বাড়তে চলেছে পারিশ্রমিক?

বর্তমান মাসিক পারিশ্রমিকের ওপর ভিত্তি করে এই বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যেসব কর্মীর বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫,০০০ টাকা পর্যন্ত, তাঁরা ৫,০০০ টাকা বেশি পাবেন, যাঁদের পারিশ্রমিক ২৫,০০১ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে, তাঁরা ৭,০০০ টাকা বেশি পাবেন এবং যাঁদের পারিশ্রমিক ৪৫,০০০ টাকার বেশি, তাঁরা ১০,০০০ টাকা বেশি পাবেন। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে কোনো কর্মীর বর্তমান পারিশ্রমিক যদি ২০,০০০ টাকার বেশি হয়ে থাকে, তাহলে তাঁর পারিশ্রমিক বেড়ে ২৫,০০০ টাকা হবে। যাঁর পারিশ্রমিক ৩০,০০০ টাকা, তা বেড়ে ৩৭,০০০ টাকা হবে। আর যাঁর পারিশ্রমিক ৫০,০০০ টাকা, তাঁর পারিশ্রমিক বেড়ে ৬০,০০০ টাকা হবে।

কারা পাচ্ছেন না এই সুবিধা?

ছয় শ্রেণির কর্মীকে এই পারিশ্রমিক বৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে। এঁরা হলেন অর্থ দপ্তরের ১৬ সেপ্টেম্বর, ২০১১-এর নির্দেশিকা (এবং পরবর্তী আদেশসমূহ) অনুযায়ী আলাদা পারিশ্রমিক কাঠামোয় থাকা কর্মীরা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও কল্যাণ দপ্তরের ১৬ অক্টোবর, ২০২০-এর নির্দেশিকাভুক্ত আইটি কর্মীরা, সিএইচসিএমআই (CHCMI) কর্মীরা, চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE)/জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, ব্লক স্তরের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (BLAAA) এবং এমন অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা, যাঁরা গত দুই বছরের মধ্যে ইতিমধ্যেই একবার পারিশ্রমিক বৃদ্ধির সুবিধা পেয়েছেন।

আরও পড়ুন: ৫০ হাজার শিক্ষার্থীর হাতে ট্যাবলেট তুলে দিল রাজ্য সরকার

কবে থেকে কার্যকর হবে?  

পারিশ্রমিকের এই বৃদ্ধি ১ নভেম্বর থেকেই কার্যকর হতে চলেছে। এছাড়া সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, অর্থ বিভাগের পূর্ব পর্যালোচনা ও অনুমোদন ছাড়া ভবিষ্যতে পারিশ্রমিক আর বাড়ানো যাবে না। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন ১৩ নভেম্বর পাওয়া গেছে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ঘোষণার চূড়ান্ত বাস্তবায়ন, যোগ্যতা এবং অর্থ বিভাগের সম্মতির বিষয়গুলো যাচাই করে নেওয়া আবশ্যক।

google button