সহেলি মিত্র, কলকাতা: তৈরি থাকুন, কারণ বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শীত কমে নতুন করে প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গ। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বৃষ্টি পাবে কলকাতা শহর সহ আরও কিছু জেলা। বঙ্গোপসাগরে অবস্থিত অতি গভীর নিম্নচাপের জেরেই বাংলার আবহাওয়ার মেজাজ আমূল বদলে যাবে বলে আশঙ্কা। প্রশ্ন উঠছে, সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজ সোমবার সমগ্র বাংলার আবহাওয়া( Weather Today) কেমন থাকবে? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোসাগরে অবস্থানরত অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আজ কি বৃষ্টি হবে? সকাল থেকেই বাংলার আকাশ মেঘাচ্ছন্ন। ঠান্ডার প্রকোপটাও তেমন যেন গায়ে লাগছে না? আজ থেকেই কি তবে আবহাওয়া বদল? সেটা অবশ্য এখনই জোর দিয়ে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
এদিন স্থান বিশেষে দুই এক জায়গায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া,হুগলি, ঝাড়গ্রাম। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।
আরও পড়ুন: ব্রেক ফেল সত্ত্বেও ৪৬৩ কিমি ছুটল বন্দে ভারত এক্সপ্রেস! শোনা হয়নি চালকের অভিযোগও
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াও দ্রুত বদলাচ্ছে। পাহাড়ি অঞ্চলগুলিতে তুষারপাত শুরু হয়েছে। আবার কিছু জায়গায় সোমবার খুব সামান্য হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ছাড়া আর বাকি জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর। যদিও IMD জানিয়েছে, সাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপটি আগামী ১৭ নভেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ক্রমান্বয়ে তীব্র হয়ে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।










