মকর রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর?

Published:

Capricorn Horoscope 2026

সৌভিক মুখার্জী, তারাপীঠ: মকর রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে? কী বলছে মকর রাশির রাশিফল ২০২৬ (Capricorn Horoscope 2026)? আজকের এই প্রতিবেদনে আমরা এই রাশির স্বাস্থ্য থেকে শুরু করে কেরিয়ার, ব্যবসা, প্রেম, বিবাহিত জীবন, শিক্ষা, আর্থিক অবস্থা সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করব। পাশাপাশি গ্রহের গোচর এবং গমনের উপর ভিত্তি করে কিছু সহজ প্রতিকার প্রদান করব, যেগুলি মেনে চললে গোটা বছরটিতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। তাই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অবশ্যই পড়ুন মকর রাশিফল ২০২৬ (Makar Rashifal 2026)।

স্বাস্থ্য

মকর রাশিফল ২০২৬ অনুযায়ী, এদের স্বাস্থ্য বছরটিতে অনুকূলে থাকবে। এই বছর আপনার দিক বা রাশির কর্তা শনি সারা বছর ধরেই তৃতীয় ঘরে থাকবে, যাকে শুভ বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য আপনার জন্য অনুকূলে থাকবে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকবে। যেটিকে আবার দুর্বল বিন্দু বলে বলা হচ্ছে। তাই যদি পেট বা কোমর সম্পর্কিত সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু সতর্কতা মানতে হবে। কিন্তু ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি সপ্তম ঘরে থাকবে। সেক্ষেত্রে স্বাস্থ্যে কোনওরকম বড় সমস্যা দেখা দেবে না।

এদিকে ৩১ অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান আবারও দুর্বল হয়ে পড়বে। আবার অন্যদিকে ৫ ডিসেম্বরের পর রাহু আপনার প্রথম ঘরে প্রবেশ করবে। তাই এই সময়ে স্বাস্থ্যের প্রতি বেশি যত্নবান হতে হবে। সামগ্রিকভাবে ২০২৬ সালের বেশিরভাগ সময় স্বাস্থ্যের জন্য নেতিবাচক বলে বিবেচনা করা যাচ্ছে না। কিন্তু জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে স্বাস্থ্য দুর্দান্ত থাকবে। মুখ, পেট, কোমর বা যৌনাঙ্গ সম্পর্কিত রোগের ব্যাপারে একটু সতর্ক থাকুন। তাহলে কোনও রকম সমস্যা হবে না।

কেরিয়ার

মকর রাশিফল ২০২৬ অনুযায়ী, চাকরির দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের ২০২৬ সালে তৃতীয় ঘরে শনি অবস্থান করবে। যেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পরিশ্রমী ব্যক্তিদের ফলাফল ভালো হবে। কর্মের দাতা শনি সারাবছর একই অবস্থানে থাকবে। এমনকি যারা ধৈর্য ও কঠোর পরিশ্রম দিয়ে কাজ করতে পারে, তারা ইতিবাচক ফলাফল পাবে। বৃহস্পতি আবার ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এই সময়টিকে খুব একটা অনুকূল বলা যাচ্ছে না। ব্যবস্থাপনার ক্ষেত্র, শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। তবে আদালত এবং ওকালতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি শুভ হবে বলে বিশ্বাস করা যায়।

২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়টা খুবই অনুকূলে থাকবে। এই সময় পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনি পদোন্নতি না পান, তাহলে ভবিষ্যতে জন্য এগিয়ে যেতে হবে। বৃহস্পতির দুর্বল অবস্থান দেখা দিতে পারে। আবার ৩১ অক্টোবরের পর শনি আপনাকে সমর্থন করবে। চাকরিতে কোনও ধরনের ঝুঁকি নেওয়া আপনার পক্ষে ঠিক হবে না। মোদ্দা কথা, বুধ আপনাকে মিশ্র ফলাফল দিতে পারে। তবে শুক্র আপনার পক্ষেই ফলাফল দেবে। অর্থাৎ, কেরিয়ারের দিক থেকে এই বছরটি গড়ের থেকে ভালো বা অনুকূল ফলাফল দেবে।

আর্থিক অবস্থা

মকর রাশিফল ২০২৬ অনুযায়ী, আর্থিক জীবনের দিক থেকে এদের বছরটি মিশ্র যাবে। কখনো কখনো দুর্বল হতে পারেন। আয়ের দিক থেকে এই বছরটি ভালো বলে বিবেচনা করা যাচ্ছে। একই সাথে লাভ ঘরের কর্তা মিশ্র ফলাফল দেবে। বৃহস্পতির অবস্থান আপনার জন্য বেশ অনুকূলেই থাকবে। তবে খুব বেশি সঞ্চয় করতে পারবেন না। একটু নিজের উপর সংযত বজায় রাখতে হবে।

বছরের শুরু থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রাহু আবার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। সঞ্চয়ের দিক থেকে এটাকে অনুকূল বলে বিবেচনা করা যাচ্ছে না। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। যদি আপনার কোনও বিষয় সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ করবেন না। নাহলে সঞ্চয় করতে সমস্যা হতে পারে। আয়ের জন্য বছরটি অনুকূল। কিন্তু সঞ্চয়ের জন্য দুর্বল তা বলা যায়।

আরও পড়ুন: তুলা রাশিফল ২০২৬: কেমন যাবে নতুন বছর? জানুন স্বাস্থ্য, কেরিয়ার, প্রেমের জীবন

শিক্ষা

মকর রাশিফল ২০২৬ বলছে, শিক্ষার দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের বছরটি গড় যাবে। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল আপনাকে মাঝারি ফলাফল দেবে। কিন্তু পঞ্চম ঘরের অধিপতি শুক্র অনুকূলেই থাকবে। কখনো কখনো আবার পড়াশোনা থেকে বিচ্যুত ঘটাতে পারে। এক্ষেত্রে মনোযোগ পড়াশোনার পরিবর্তে অন্য জায়গায় যেতে পারে। প্রাথমিক শিক্ষার জন্য দায়ী গ্রহ বুধ আপনাকে গড় ফলাফলের থেকে কিছুটা ভালো ফলাফল দেবে। বৃহস্পতি আপনাকে মিশ্র ফলাফল দিতে পারে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত বৃহস্পতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দেবে।

এদিকে ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়কাল শিক্ষার জন্য চমৎকার বলে বিবেচনা করা যাচ্ছে। একই সাথে ৩১ অক্টোবরের পর সময়টি গবেষণার শিক্ষার্থীদের জন্য ভালো যাবে। অন্যান্য শিক্ষার্থীরা গড় বা সামান্য কম ফলাফল পেতে পারে। একইসাথে ৫ ডিসেম্বরের পর আপনি কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে পারেন যা আপনার শিক্ষা খাতে প্রভাব ফেলবে। তবে বছরটি শিক্ষা ক্ষেত্রে গড় ফলাফল দেবে এমনটাই বলা যায়।

ব্যবসা

মকর রাশিফল ২০২৬ বলছে, এদের ব্যবসার দিক থেকে বছরটি মিশ্র যাবে। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে কোনও বৃহৎ গ্রহের নেতিবাচকতা না থাকার কারণে কঠোর পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন। সহজ কথায় বলতে গেলে, এই বছরটি ব্যবসার জন্য দুর্বল হবে না। অনেক জায়গায় শুভ ফল পাবেন। আবার দশম ঘরের অধিপতি শুক্র বেশিরভাগ সময় আপনার পক্ষেই থাকবে। এছাড়া শনির অবস্থান আপনার জন্য ইতিবাচক হবে। জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত বৃহস্পতির অবস্থান কিছুটা দুর্বল হতে পারে এবং ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তা আবার শক্তিশালী থাকবে। এই পরিস্থিতিতে আপনি ব্যবসায় প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন।

এদিকে আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবতে পারেন এবং নতুন অংশীদারিত্ব যোগ করতে পারেন। নতুন পরিকল্পনাগুলো শুরু হবে। ৩১ অক্টোবরের পর ব্যবসায় সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে। আবার একই সাথে রাহুর অবস্থান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, অর্থ সম্পর্কিত কোনওরকম ঝুঁকি না নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। তবে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বছরটি গড়ের থেকে ভালো ফলাফল দিতে পারে।

প্রেম এবং বিবাহিত জীবন

মকর রাশিফল ২০২৬ বলছে, প্রেমের দিক থেকে এই বছরটি গড়পড়তায় ভালো যাবে। ভালোবাসা সত্যি হতে পারে। কিন্তু শনির তৃতীয় রূপ আপনার সম্পর্ককে কিছুটা দুর্বল করে দিতে পারে। এমনকি প্রেম ভেঙেও দিতে পারে। তাই অবশ্যই প্রেমের ক্ষেত্রে অনড় থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে সময় কাটাচ্ছেন, তাদের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে শনি। পঞ্চম ঘরের অধিপতি শুক্রের গোচর বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। আবার বৃহস্পতি বছরটিতে খুব একটা শক্তিশালী অবস্থানে নাও থাকতে পারে। ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রেমের সম্পর্ককে মধুর রাখবে। বেশিরভাগ গ্রহ প্রেমকে সমর্থন করবে অথবা গড় ফলাফল দিতে পারে। কোনও গ্রহ বিরোধিতা করবে না।

বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তাহলে এই বছরটি এদের মিশ্র যাবে। যদিও পুরো বছরটি বিবাহের জন্য খুব একটা সাহায্য করবে না। কিন্তু ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে বৃহস্পতি আপনার উচ্চ রাশি সপ্তম ঘরে অবস্থান করবে। এই পরিস্থিতিকে বিবাহের জন্য শুভ বলে মনে করা হচ্ছে। কিন্তু বাগদান ও বিবাহের মধ্যে দীর্ঘ ব্যবধান রাখবেন না। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত কোনও কিছু বিবাহে বিশেষ ভূমিকা পালন করবে না। ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে সময়টি খুবই অনুকূলে থাকবে। বিবাহের জন্য বছরটি অনুকূলেই থাকবে। আবার দীর্ঘ সময় ধরে কোনও গ্রহ সপ্তম ঘরে নেতিবাচক প্রভাব ফেলবে না, যা থেকে আপনি সুফল লাভ করতে পারেন।

পারিবারিক জীবন এবং অন্যান্য

মকর রাশিফল ২০২৬ অনুযায়ী, এদের পারিবারিক জীবন বছরটিতে দুর্বল হতে পারে। রাহু গ্রহের দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির কিছুটা অভাব দেখা দেবে। একে অপরকে সন্দেহ করতে পারেন এবং কোনও বিষয়ে ঝগড়া হতে পারে। কিন্তু সমস্যাগুলি সমাধান করলে আবার ভারসাম্যপূর্ণতা ফিরবে। চতুর্থ ঘরে কোনও নেতিবাচক গ্রহের প্রভাব বেশি দিন স্থায়ী থাকবে না। তবে মঙ্গল আপনাকে গড় ফলাফল দেবে। আর পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন। পছন্দের জিনিসপত্র কিনতে পারেন।

২০২৬ সালের রাশিফল বলছে, জমি বা সম্পত্তি সম্পর্কিত বিষয়ে অনুকূল ফলাফল দেবে। চতুর্থ ঘরে কোনওরকম বড় বা নেতিবাচক গ্রহের প্রভাব নেই। এর থেকে উপকৃত হবেন এবং জমি ও সম্পত্তির বিষয়ে লাভ পাবেন। অন্যদিকে যানবাহনের আরাম-আয়েশ বলতে গেলে মকর রাশিফল বলছে, ২০২৬ সাল  ভালই যাবে। জমি এবং বাড়ির তুলনায় যানবাহন সম্পর্কিত বিষয়ে আরও ইতিবাচক ফলাফল আসবে। যানবাহনের জন্য চেষ্টা করলে প্রচেষ্টা সফল হবে। সামগ্রিকভাবে এই বছরটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূলেই থাকবে।

আরও পড়ুন: ধনু রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর?

প্রতিকার

এবার মকর রাশির জাতক জাতিকাদের প্রতিকার নিয়ে কথা যদি কথা বলি, অর্থাৎ বছরটিতে সম্পূর্ণ সুষ্ঠুভাবে এবং সব দিক থেকে উন্নতি পেতে গেলে মা অথবা মায়ের মতো কোনও মহিলার সেবা করতে হবে এবং তাঁর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখতে হবে। পাশাপাশি বৃহস্পতিবার মন দিয়ে ছোলা ও মসুর ডাল নিবেদন করতে হবে এবং নিয়মিত গণেশের পূজা করতে হবে। সবথেকে বড় ব্যাপার, ডান হাতের মধ্যমা আঙুলে কমপক্ষে পাঁচ ক্যারেটের নীলকান্তমনির আংটি পড়ুন। এছাড়া বাড়ির বাস্তু উন্নত করার জন্য বাড়ির পশ্চিম দেয়ালে প্রবাহিত জলের একটি চিত্র আঁকুন।

google button