সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল সুখবর। এবার হাওড়া থেকে চেনা রুটে আরও একটি বিশেষ ট্রেন দিল পূর্ব রেল। আপনিও যদি দীর্ঘদিন ধরে মুম্বই ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছিলেন না বলে হতাশ হয়ে যাচ্ছিলেন, তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে নতুন ট্রেন (Howrah-Mumbai Train) দেওয়া হয়েছে।
হাওড়া থেকে মুম্বই অবধি নতুন ট্রেন দিল রেল
ইতিমধ্যে নতুন ট্রেনটি প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি আগামী ২৫ এপ্রিল, ২০২৬-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে। এরপর সেটি দীর্ঘ চারদিন পর সিএসএমটি মুম্বই স্টেশনে ঢুকবে এই ট্রেনটি কিন্তু একমুখী।
ট্রেনের সময়সূচী ও স্টপেজ
এবার আসা যাক ট্রেনটির সময়সূচী ও স্টপেজ সম্পর্কে। রেল জানিয়েছে, ট্রেন নম্বর ০১১০২ হাওড়া-সিএসএমটি মুম্বই শনিবার রাত ২৩:০০টা নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে। এরপর দীর্ঘ চারদিন পর সকাল ৫টা নাগাদ মুম্বই স্টেশনে ঢুকবে। উল্লেখিত ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের মতো গুরুত্বপূর্ণ কিছু স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনে থাকবে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস।
আরও পড়ুনঃ কেন্দ্রের পর এবার রাজ্য, ৫% DA বাড়ল পরিবহন কর্মীদের
এদিকে রেলের বিজ্ঞপ্তি দেকে অনেকেই অনেক কথা বলেছেন। একজন লিখেছেন, ‘৪ দিন ধরে কে যাবে রে?’ অন্য একজন লিখেছেন, ‘বোধহয় অল ইন্ডিয়া ট্যুর করাবে।’ একজন লিখেছেন, ট্রেন না ট্রাম যে ৪ দিন ধরে চলবে। যাইহোক, এই নতুন ট্রেন ছাড়াও মুম্বাই যাওয়ার আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন। তালিকায় রয়েছে ট্রেন নম্বর ১২৮৬০ গীতাঞ্জলী এক্সপ্রেস, ১২৮৭০ হাওড়া মুম্বাই সিএসএমটি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২২৬২ দুরন্ত এক্সপ্রেস, ১২৩২১ হাওড়া-মুম্বাই সিএসএমটি সুপার ফাস্ট মেইল ইত্যাদি।










