‘মিথ্যা কাঁদুনি গাইছেন’ ৪% DA মামলায় বড় তথ্য ফাঁস করলেন রাজ্য সরকারের কর্মী

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (Dearness allowance) মামলায় আবারো রাজ্য সরকারকে (Government of West Bengal) তুলোধোনা করলেন সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বিধানসভায় ঘোষিত হওয়া ৪ শতাংশ DA কবে দেওয়া হবে? সেই নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন মলয় মুখোপাধ্যায়। বিভিন্ন জনসভায় গিয়ে ভোট প্রচারের সময় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিএ দেওয়ার ফাইল নাকি আটকে রেখেছে নির্বাচন কমিশন। কতটা সত্যি কথা বলছেন তৃণমূল সুপ্রিমো? সবটা ফাঁস করলেন এই সরকারি কর্মী।

DA নিয়ে ফের সরকারকে তুলোধনা

মলয় মুখোপাধ্যায় জানান, ‘মাননীয়া প্রতিটি জনসভায় এক প্রকার কাঁদুনি গাইছে। ১ এপ্রিল থেকে যে ৪% ডিএ দেওয়ার কথা সেই ফাইল নাকি আটকে রেখেছে নির্বাচন কমিশন। তিনি মিথ্যে বার্তা দিচ্ছেন। তিনি যদি ফাইল পাঠিয়েও থাকেন তাহলে প্রশ্ন করবো কেন পাঠিয়েছেন? ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ ঘোষণা করেছিল সরকার। তখন তো ভোটের দিনক্ষণও ঘোষণা হয়নি। বলা হয়েছিল ১ এপ্রিল থেকে নাকি ডিএ-র টাকা দেওয়া হবে। কিন্তু এখন তো দেখছি এই তৃণমূলের সিকি আধুলি পয়সার মাপের নেতারা অবধি নেমে পড়েছে ময়দানে। তাঁরা বলছে যে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে কিন্তু নির্বাচন কমিশন এই ডিএ-র ফাইল আটকে রেখেছে। এটা বিশ্বাসযোগ্য?’

ভিডিও বার্তায় মলয়বাবুর আরও অভিযোগ, ‘সরকারের কথা বিশ্বাসযোগ্য নয়। নির্বাচন কমিশন ফাইল গেলে তা সরকারি কর্মীরাই দেখেন। কিছু হলে আমরা জেনে যেতাম। মাননীয়া প্রমাণ দিন যে আপনারা ফাইল পাঠিয়েছেন। বিধানসভার মতো পবিত্র জায়গায় মুখ্যমন্ত্রীর সামনে মাননীয়া অর্থমন্ত্রী ১ এপ্রিল থেকে ৪% মহার্ঘ্য ভাতা দেওয়ার কোথায় ঘোষণা করেন। এদিকে তিন সপ্তাহ হয়ে গেল অথচ ডিএ-র দেখা নেই। তার মধ্যে যে পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া ডিএ যারা কেএমসির আন্ডারে রয়েছেন ব্যাঙ্ক থেকে তাঁদের যে বকেয়াটা হবে সেটা আজ অবধি অর্থ দফতর ক্যালকুলেশন পাঠাচ্ছে না। তাঁরাও টাকা পাচ্ছেন না। কবে পাঠাবে? কেন এসবের জবাব দেওয়া হচ্ছে না? সবাই আমাদের বলছে যে রাজ্য সরকার যেভাবে কয়েকজনের বকেয়া টাকার ক্যালকুলেশন করে পাঠাতে বলেছে তা হয় না। ট্রেজারি দফতর রাজ্য সরকার যা বলবে সেটা মাথানত করে শুনবে। তাঁদের পোর্টালে যা ছিল সব দিয়ে দিয়েছে।’

আরও পড়ুনঃ তাপপ্রবাহ কাটাতে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

ডিএ-র টাকা ভোটের কাজে লাগাচ্ছে সরকার?

তিনি জানান, ‘এই ডিএর জ্বালায় অনেকে অসুস্থ হয়ে মরছে। ৮০, ৯০ বছর বয়সী বহু পেনশনার রয়েছেন তাঁরা আজও টাকা পাননি। কেন পাচ্ছেন না? এই উত্তরটা কোথায়? এই টাকাটা কি আপনারা ভোটের কাজে লাগাচ্ছেন? বাজেট বইতে অবধি ফেব্রুয়ারি মাসে করা ডিএ ঘোষণা তোলা হয়েছে। কোথায় গেল টাকা?