বিশ্বকাপের মাঝেই মদ্যপান, নারীদের সাথে নোংরামি! ভারত থেকে বিদায় দেওয়া হল ‘পাক’ ক্রিকেটারকে

Published:

ICC 2026 T20 World Cup allegations against UAE Cricketer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে বিশ্বকাপ (ICC 2026 T20 World Cup) খেলতে এসে নোংরামি! সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেটার মহম্মদ জোয়েবের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। জানা গিয়েছে, বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেট ছেড়ে দেদার মদ্যপান এবং নারীতে আসক্ত হয়েছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা গেল, জোয়েব একজন পাকিস্তানি বংশোদ্ভুত খেলোয়াড়। ভারতে বিশ্বকাপের মাঝে অগ্রহণযোগ্য আচরণ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই তাঁকে UAE ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

কী করেছিলেন জোয়েব?

সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণকারী দল সংযুক্ত আরব আমিরশাহীর তারকা প্লেয়ার জোয়েব নাকি বিশ্বকাপের মাঝেই মাত্রাতিরুক্ত মদ্যপান করেছিলেন। শুধু তাই নয়, এক বা একের অধিক মহিলার সাথে ঘনিষ্ঠতায় মেতে ওঠার অভিযোগ রয়েছে এই পাকিস্তানি বংশোদ্ভুত খেলোয়াড়ের বিরুদ্ধে। যা UAE দলের জন্য আদতেই অপমান এবং অসম্মানের। রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি প্রমাণিত হলে পাক ক্রিকেটারকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

যদিও অনেকেই প্রশ্ন তুলছেন, পাকিস্তানি পরিচয়ের কারণেই কি ভারত থেকে UAE তে পাঠিয়ে দেওয়া হল এই খেলোয়াড়কে। এ নিয়ে অবশ্য মুখ খোলেনি, সংযুক্ত আরব আমিরশহীর ক্রিকেট বোর্ড। তবে খেলোয়াড়ের বিরুদ্ধে যেহেতু বিশ্বকাপের মাঝে দেদার মদ্যপান এবং মহিলাদের সাথে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে ফলে এই গোটা বিষয়টি দলের শৃঙ্খলা ভঙ্গ এবং অসম্মান হিসেবেই দেখছে UAE ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় কথা, UAE র অধিনায়ক মহম্মদ ওয়াসিম নিজেও একজন পাকিস্তানি বংশোদ্ভুত। এছাড়াও UAE দলের বোলিং কোচ হলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরফত। তাঁরা বিশ্বকাপের জন্য ভারতেই থাকছেন।

অবশ্যই পড়ুন: উচ্চ মাধ্যমিক শুরুর আগেই বাতিল ৪ হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড! নতুন অ্যাডমিট কোথায় মিলবে?

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চলতি প্রতিযোগিতায় অভিযান শুরু করবে UAE। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে দলের সমস্ত প্লেয়াররা। চেন্নাইয়ের এমএ চিতাম্বরম স্টেডিয়ামে নামবে দুই দল। আর তার আগেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগে শিউরে উঠছেন সংযুক্ত আরব আমিরশাহীর ভক্তরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now