জমা করতে হবে ১০ লাখ টাকা, ধোনিকে নির্দেশ আদালতের.. কী করেছেন মাহি?

Published:

High Court On MS Dhoni ordered to pay 10 lakh
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারেও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সেই মতোই, মাঠে ফেরার প্রস্তুতি সারছেন মাহি। ঠিক সেই আবহে এবার ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাত ক্রিকেটারকে 10 লাখ টাকা জমা করার নির্দেশ দিল মাদ্রাজ আদালত (High Court On MS Dhoni)। জানা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের প্রধান মুখ আদালতে যে মানহানির মামলা দায়ের করেছিলেন সেই মামলার কাগজপত্র সহ অন্যান্য ব্যয়ের জন্য মাহিকে 10 লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

কোন মামলার জন্য 10 লাখ টাকা দিতে হবে ধোনিকে?

আজ থেকে বেশ কয়েক বছর আগে 2013 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এবং বেটিং কেলেঙ্কারি সম্পর্কিত ঘটনায় মাহি এক সংস্থা, একজন আইপিএস অফিসার এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপে তাঁর নাম টেনে আনার অভিযোগে মাদ্রাজ আদালতে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানি চলছে আদালতে। আসলে মানহানির মামলায় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বেশ কয়েকটি নিউজ শোয়ের সিডি সহ একাধিক কাগজপত্র আদালতে জমা করেছিলেন মাহির আইনজীবী।

এবার সেই মামলায় হাইকোর্টের বিচারপতি আর এন মঞ্জুলা নির্দেশ দেন, অভিযোগকারী অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে জমা দেওয়া সিডির অনুবাদ এবং প্রতিলিপির কাজ করাতে হবে। শুধু তাই নয়, অনুবাদ, প্রতিলিপি এবং প্রয়োজনীয় কাগজপত্র লেখার কাজ শেষ করতে হবে দ্রুত। এই কাজ যেহেতু সময় সাপেক্ষ সেক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় লেগে যেতে পারে। তাই মহেন্দ্র সিং ধোনির জমা দেওয়া সিডিগুলি অনুবাদ করে সেগুলির প্রতিলিপি তৈরি করতে আদালতের যে খরচ পড়বে সেই খরচ অর্থাৎ ব্যয় বহন করতে হবে ধোনিকেই। মূলত সে কারণেই তাঁকে 10 লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

অবশ্যই পড়ুন: নিপা ভাইরাস প্রাণ কাড়ল বারাসাতের সেই নার্সের

এদিন মাদ্রাজ আদালতের বিচারপতি মঞ্জুলা গত বছরের অক্টোবর মাসের একটি পুরনো নির্দেশ উল্লেখ করে জানান, আদালতের নির্দেশ মেনে মহেন্দ্র সিং ধোনিকে আগামী 12 মার্চের মধ্যে তাঁর জমা দেওয়া সিডিগুলি অনুবাদ সহ অন্যান্য কাজের ব্যয় হিসেবে 10 লাখ টাকা জমা করতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি আদালতের নির্দেশে সেই অর্থ জমা দিতে রাজি হয়ে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now