স্টেশনের সৌন্দর্য বাড়াতে বসানো হয়েছিল সবুজ গম্বুজ, নামাজ পড়তে শুরু করলেন সংখ্যালঘুরা!

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক বিরল ঘটনার সাক্ষী থাকলো উত্তর প্রদেশ (Uttar Pradesh)। যোগী রাজ্যের গোরক্ষপুরে উত্তর-পূর্ব রেলের বারাণসী বিভাগের অধীনস্থ পিপারাইচ রেল স্টেশনটির (Pipraich Railway Station) বহিরশয্যায় নতুন মাত্রা যোগ করতে স্টেশনে প্রবেশের মুখেই একটি ভবনের ঠিক উপরের দিকে বসানো হয়েছিল এক সবুজ রঙের গম্বুজ। যা দেখতে খানিকটা ইসলামীয় ধর্মালম্বীদের ধর্ম ক্ষেত্র মসজিদের উপরাংশের মতোই। অভিযোগ, ওই স্টেশনটির বহির্বিভাগে সাজসজ্জার অংশ হিসেবে ভবনের ছাদে গম্বুজটি বসানোর পরই অনেকেই স্টেশনের সামনে বসে নামাজ পড়তে শুরু করেন। যেই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

 বাধ্য হয়ে সরাতে হয় গম্বুজটি

গোরক্ষপুরের পিপারাইচ স্টেশনের মাথায় নতুন সবুজ রঙা গম্বুজ বসানোর পর থেকে হঠাৎ একটা বড় অংশের মানুষ স্টেশনের সামনে এসে প্রার্থনা করতে শুরু করলে স্থানীয়দের অনেকেই রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওই গম্বুজটি সেখান থেকে সরানোর আবেদন জানান। গোটা বিষয়টি পর্যবেক্ষণ করার পর শেষ পর্যন্ত রাতের দিকে তড়িঘড়ি ওই সবুজ রঙা গম্বুজটিকে সরিয়ে ফেলেন ওই স্টেশন কর্তৃপক্ষ। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন অনুযায়ী, সবুজ গম্বুজের কারণে স্টেশন চত্বরে হঠাৎ লোকজন প্রার্থনা করতে শুরু করলে মঙ্গলবার রাতেই ওই গম্বুজটিকে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে ছাদের একপাশে রেখে দেওয়া হয়। এ প্রসঙ্গে রেল প্রশাসনের দাবি, মূলত স্টেশনের সৌন্দর্য বাড়াতেই ওই গম্বুজটিকে বসানো হয়েছিল। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার ভিন্ন রঙের একটি গম্বুজ নির্দিষ্ট জায়গায় বসানো হবে।

অবশ্যই পড়ুন: ভারতেও ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হচ্ছে? ইঙ্গিত দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

উল্লেখ্য, গোরক্ষপুর ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে পানিয়াওয়া রেললাইন বাড়ানোর কাজ চলছে। মূলত সেই কারণেই ওই অঞ্চলের বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম সহ একাধিক ভবন ভেঙে ফেলতে বাধ্য হচ্ছে রেল। সেই জায়গায় তৈরি হচ্ছে নতুন ভবন। সেই মতোই, রেলের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পিপারাইচ রেলওয়ে স্টেশনের সামনের দিকের একটি ভবন। ফলে সেটিকে ভেঙে পুনরায় নতুন ভবন তৈরি করে রেল কর্তৃপক্ষ। এতদিন ওই ভবনটিরই সাজসজ্জার কাজ চলছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now