স্পিড ১৮০ কিমি, ২০২৬-এ ভারতের সবচেয়ে দ্রুতগতির ৫ এক্সপ্রেস ট্রেন, তালিকায় নেই দুরন্ত

Published:

India's Fastest Trains In 2026 See the list
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থায় বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। চালু হয়েছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত (India’s Fastest Trains)। এখানেই শেষ নয়, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজও চলছে জোর কদমে। মাঝেমধ্যেই মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর নিয়ে নতুন নতুন আপডেট শেয়ার করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে সেই বিশেষ পরিষেবা শুরু হতে এখনও অনেকটাই দেরি। চলুন তার আগে জেনে নেওয়া যাক, নতুন বছর অর্থাৎ 2026 এ ভারতীয় রেলের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোনগুলি।

ভারতীয় রেলের সবচেয়ে দ্রুতগতির 5 এক্সপ্রেস ট্রেন

পঞ্চম ট্রেন

ভারতীয় রেলের গর্ব মুম্বই-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এই মুহূর্তে প্রায় 140 কিলোমিটার প্রতি ঘন্টায় যাত্রা করে থাকে। দেশের অন্যান্য প্রান্তে একাধিক রাজধানী এক্সপ্রেস চালু থাকলেও বিশেষ করে এই রুটের রাজধানী এক্সপ্রেসের গতি সবচেয়ে বেশি। এটি ভারতের সবচেয়ে দ্রুততম দূরপাল্লার ট্রেনগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

চতুর্থ ট্রেন

ভারতীয় রেলের সবচেয়ে দ্রুতগতির এক্সপ্রেস ট্রেনগুলির তালিকায় চতুর্থ স্থানে জায়গা হয়েছে নয়া দিল্লি-ভোপাল শতাব্দি এক্সপ্রেসের। জানলে অবাক হবেন, এই ট্রেনের গতি রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি। হ্যাঁ, নয়া দিল্লি থেকে ভোপাল যাওয়ার পথে এই ট্রেনটি বেশিরভাগ সময় প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে থাকে। যাত্রাপথে নিজের উচ্চগতি বজায় রাখার জন্য বিশেষভাবে পরিচিত এই শতাব্দী এক্সপ্রেস।

তৃতীয় ট্রেন

ভারতীয় রেলওয়ের জনপ্রিয় ট্রেন তেজস এক্সপ্রেস দেশের দ্রুতগতির ট্রেন গুলির তালিকায় তৃতীয় স্থানে থাকে। খাতায়-কলমে এই ট্রেনের গতি ঘন্টায় 150 কিলোমিটার। কখনও কখনও এই ট্রেনের স্পিড 155 ও ছুঁয়ে যায় বলেই খবর। যদিও বেশিরভাগ সময় এই ট্রেন 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেই ছুটে থাকে। এই ট্রেনটি প্রিমিয়াম সুবিধার জন্যই পরিচিত।

দ্বিতীয় ট্রেন

ভারতের প্রথম আধা উচ্চগতির ট্রেন গতিমান এক্সপ্রেস। হযরত নিজামুদ্দিন এবং আগ্রার মধ্যে চলে থাকে এই ট্রেনটি। বলে রাখি, এই ট্রেন হযরত নিজামুদ্দিন থেকে নিজ গন্তব্য আগ্রার উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে থাকে। মূলত সে কারণেই এটি হাই স্পিড এক্সপ্রেস হিসেবেই পরিচিত।

অবশ্যই পড়ুন: ইজরায়েলের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে ভারত, বাড়বে চিন-পাকিস্তানের চিন্তা!

প্রথম ট্রেন

ভারতীয় রেলের সবচেয়ে দ্রুতগতির ট্রেনগুলির তালিকায় শীর্ষে রয়েছে গর্বের বন্দে ভারত এক্সপ্রেস। গতিতে এখনও পর্যন্ত এই ট্রেনকে পেছনে ফেলতে পারেনি কেউই। বলে রাখি এই ট্রেনটি খাতায় কলমে 180 কিলোমিটার প্রতি ঘন্টা ছুটতে পারে। যদিও ভারতীয় রেল লাইনগুলির কথা ভেবে এই ট্রেনের সর্বোচ্চ গতি এই মুহূর্তে 160 কিলোমিটার। কিছু ক্ষেত্রে এই ট্রেনের গতি 165 ও ছুয়ে যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now