পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা নয়! T20 বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে খেলুক এই দল.. চান তিনি

Published:

ICC Men's T20 World Cup Final Prediction
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। গ্রুপ পর্ব শেষ হয়েছে আগেই। বর্তমানে সুপার এইটের লড়াইয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে দলগুলি। এরই মাঝে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলবে তা নিয়ে। ক্রিকেট ভক্তদের একটা বড় অংশের আশা, এবারের বিশ্বকাপের ফাইনাল হোক ভারত (India National Cricket Team) এবং পাকিস্তানের মধ্যে। যদিও সেই সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। এরই মাঝে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে তিনি পাকিস্তানকে নয় বরং দেখতে চান অন্য একটি ছোট্ট দলকে।

“টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলুক এই দুই দল”

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার তৎকালীন প্রধান কোচ রাহুল দ্রাবিড় মনে করছেন, এবারের বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান নয় বরং ভারতের বিপক্ষে আফ্রিকার ছোট্ট দল জিম্বাবুয়ের খেলা উচিত। বিশ্বকাপে ভারতকে এগিয়ে রেখেই তিনি চান, এই দুই দল মহামঞ্চে একে অপরের মুখোমুখি হোক। NDTV কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের অভিজ্ঞ তারকা জানিয়েছেন, “আমি মনে প্রাণে চাই ভারতের সঙ্গে যে কোনও দেশ ফাইনালে উঠুক। সেটা জিম্বাবুয়ে হলে কেমন হয়? এই দল যদি সত্যি ফাইনালে উঠতে পারে তাহলে ব্যাপারটা দারুণ হতে চলেছে। আমি চাই একটু কমজোরি বা দুর্বল দল ফাইনাল খেলুক।”

এদিন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ এও বলেন, “ভারতের সবচেয়ে বড় সুবিধা হল আমরা কোনও একজন বা দুজন ক্রিকেটারের উপর নির্ভর করি না। আমাদের গোটা দলেরই ব্যাটিং বিভাগ ভাল। সকলেই চাইবেন সেই ব্যাটিং দক্ষতা যেন প্রয়োজনের সময় কাজে আসে। আমিও সেটাই চাই” যদিও দ্রাবিড় এটাও মেনে নিচ্ছেন, ক্রিকেটে যা কিছু হতে পারে। সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময় অজানা ঘটনাই ঘটে থাকে। তবুও তিনি ভারতকেই এগিয়ে রাখছেন।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপের পরই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! বড় সিদ্ধান্ত নিল BCCI

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান সুপার এইট র‍্যাংকিং এ সবচেয়ে নিচে রয়েছে জিম্বাবুয়ে। কিন্তু তা হলেও বিশ্বকাপের শুরু থেকেই ক্রিকেটে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছে দলটি। সবচেয়ে বড় কথা গ্রুপ পর্বে এই দলের কাছে পরাজয় স্বীকার করেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now