সৌভিক মুখার্জী, কলকাতা: বাচ্চাদের সামাজিক মাধ্যমে আসক্তি এবং তার প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই প্রেক্ষাপটেই বিরাট সিদ্ধান্ত নেওয়ার পথে কর্ণাটক সরকার (Government of Karnataka)। ১৬ বছরের নিচে শিশুদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা (Mobile Phone Restriction) জারির সম্ভাবনা খতিয়ে দেখছে এবার কংগ্রেস নেতৃত্বাধীন দক্ষিণ ভারতের সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মতামত চাওয়া হয়েছে।
মোবাইলের প্রতি বাড়ছে শিশুদের আসক্তি
সম্প্রতি উপাচার্যদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কিশোর-কিশোরীরা ক্রমাগত সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে। এর ফলে তাদের আচরণগত পরিবর্তন, পড়াশোনার উপর প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের অবনতিও দেখা যাচ্ছে। এমনকি মাদকাসক্তির ঝুঁকিও বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশে অপ্রাপ্তবয়স্কদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটেই কর্ণাটকে এবার সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে ভাবনা চলছে।
এদিকে রাজ্যের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বিধানসভায় জানিয়েছেন, শিশু এবং কিশোরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা আর সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। সরকারের মূল লক্ষ্য একটাই, প্রযুক্তির সুবিধা বজায় রেখে তার অপব্যবহার রোধ করার জন্য কার্যকর নীতি তৈরি করা।
Bengaluru | On the proposal to ban mobile phones for students under 16 years old in schools in the state, Karnataka Minister G Parameshwara says, “There has been discussion on this issue. If children are given mobile phones, their focus on studies decreases. A similar ban is… pic.twitter.com/lTqx0W6J6L
— ANI (@ANI) February 23, 2026
আরও পড়ুন: DA সহ বাকি মামলায় আইনজীবীদের পিছনে কত খরচ রাজ্য সরকারের? প্রকাশ্যে তথ্য
অন্য রাজ্যেও হচ্ছে একই আলোচনা
প্রসঙ্গত, শুধুমাত্র কর্ণাটক নয়, বরং দেশের বেশ কয়েকটি রাজ্যে একই ধরনের উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। গোয়া সরকার সম্প্রতি ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব খতিয়ে দেখছে বলে খবর। বিশেষ করে ইন্সটাগ্রাম, ফেসবুক এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলিকে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী নারা লোকাশ জানিয়েছেন, অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়টি বিবেচনাধীন। তাঁর মতে, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মনোযোগের ঘাটতি তৈরি করছে আর পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকার বয়সভিত্তিক প্রবেশাধিকারের আইনি কাঠামো পর্যালোচনা করছে বলে খবর।












