এবার মুকেশ আম্বানিকে সরাসরি চ্যালেঞ্জ করবেন সুনীল মিত্তাল! ২০,০০০ কোটির বড় পরিকল্পনা

Published:

Sunil Bharti Mittal may challenge Mukesh Ambani with 20 thousand crore in nbfc
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের অন্যতম বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল তাদের নন ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থা এয়ারটেল মানি লিমিটেডের জন্য 20 হাজার কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করেছে। সোমবার, সংস্থাটির তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, মোট বিনিয়োগের 70 শতাংশ একাই দেবে Airtel। বাকি 30 শতাংশ আসবে মূল সংস্থা ভারতী এন্টারপ্রাইজ থেকে। সুনীল মিত্তালের সংস্থার NBFC ফ্রন্টে এমন বিপুল বিনিয়োগ একপ্রকার রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) চ্যালেঞ্জ করার সমান!

RBI এর লাইসেন্স পেয়েছে এয়ারটেল মানি লিমিটেড

অনেকেই হয়তো জানেন না, নতুন বছর অর্থাৎ 2026 সালের 13 ফেব্রুয়ারি NBFC হিসেবে কাজ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে এয়ারটেল মানি লিমিটেড। আর তারপরই এয়ারটেল মানি লিমিটেডের জন্য 20 হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিল ভারতী এয়ারটেল। Tv 9 সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, আগামী কয়েক বছরের মধ্যে এই বিপুল অর্থ বিনিয়োগ করবে সংস্থাটি।

এদিকে Airtel এর তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ডিজিটাল প্লাটফর্মটির মাধ্যমে তারা ইতিমধ্যেই নাকি এয়ারটেল মানি গ্রাহকদের 9 হাজার কোটি টাকারও বেশি মূল্যের ঋণ বিতরণ করে ফেলেছে। সেই সূত্রেই এই প্লাটফর্ম একটি ঋণ প্রদানকারী মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিগত দিনগুলিতে এয়ারটেল মানি লিমিটেডের হাত ধরে ব্যবসায়িক সাফল্য আসায় সুনীল মিত্তালের সংস্থা চাইছে ভবিষ্যতে নন ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি হিসেবে নিজেদের পরিধি বাড়াতে। অনেকেই বলছেন, এর মধ্যে দিয়ে JioPay বা জিও ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ মুকেশ আম্বানির সাথে প্রতিযোগিতায় নামছেন মিত্তাল!

অবশ্যই পড়ুন: ৫০,০০০ ফুট উঁচুতে উড়ে ১ ঘণ্টায় গুঁড়িয়ে দেবে লাহোর! ভারত পেতে পারে যুদ্ধের ‘বাজপাখি’

কোম্পানির প্রধান লক্ষ্য

Airtel এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টাল খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, প্রযুক্তি, ডেটা এবং গ্রাহকের বিশ্বাসের জোরেই বর্তমান সময়ে জাতীয় পর্যায়ে তাদের এয়ারটেল মানি প্লাটফর্মটি সফল। এই মুহূর্তে ডিজিটাল ঋণ ব্যবসা গড়ে তোলাই তাঁদের অন্যতম বড় লক্ষ্য। রিপোর্ট বলে, এই মুহূর্তে ভারতে সংঘটিত মোট দেশীয় ঋণ 53 শতাংশ। Airtel চাইছে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে ঋণ ব্যবসায় বড় মাইল ফলক গড়তে।