প্রধান বিচারপতি কড়া হতেই ঝুঁকল Whatsapp, ব্যবহারকারীদের স্বার্থে মানল বড় শর্ত

Published:

WhatsApp New Update
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা দ্বারা পরিচালিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট (WhatsApp New Update) আসে। তবে এবার ব্যবহারকারীদের সুবিধা এবং সুরক্ষার জন্য কোম্পানিটি নিয়ে আসলো দারুণ একটি আপডেট। হ্যাঁ, এবার হোয়াটসঅ্যাপ চালু করছে সিম বাইন্ডিং ফিচার্স, যার ফলে আপনি ফোন থেকে সিম খুলে ফেললে স্বয়ংক্রিয়ভাবেই হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। আর এতে নিরাপত্তা রক্ষা হবে এবং সাইবার জালিয়াতি রোধ হবে। তবে এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ নিয়েই বড় নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্ত।

সিম বাইন্ডিং পরিষেবা চালু করছে হোয়াটসঅ্যাপ

মেটার তরফ থেকে জানানো হয়েছে, এবার হোয়াটসঅ্যাপ তাদের বিটা আপডেটে এই সিম বাইন্ডিং পরিষেবা অন্তর্ভুক্ত করবে। সম্প্রতি Wabetainfo নিজেই এই তথ্য শেয়ার করেছে। বিশেষ করে সাইবার জালিয়াতি রোধ করার জন্যই এই পরিষেবা আনা। ওই পোস্টে দাবি করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ সিম বাইন্ডিং ফিচার্স আনার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আর তারা দাবি করছে, এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টগুলি সুরক্ষিত থাকবে, এবং শুধুমাত্র সক্রিয় সিম কার্ডের সঙ্গেই হোয়াটসঅ্যাপ কাজ করবে। এবার থেকে অন্য কারোর সিম কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

বলে রাখি, সিম বাইন্ডিং এমন একটি পরিষেবা, যেখানে যে কোনও মেসেজিং অ্যাপকে শুধুমাত্র নিবন্ধিত সিম কার্ড দিয়েই কাজ করতে দেয়। অর্থাৎ, আপনি যে নম্বরে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন সেই সিম আপনার ফোনে থাকতে হবে। স্মার্টফোন থেকে যদি সিমটি সরিয়ে ফেলেন বা প্রতিস্থাপন করেন, তাহলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন ইউপিআই অ্যাপ যেমন পেটিএম, ফোনপে, গুগলপে এই সিম বাইন্ডিং ফিচার্স চালু করেছে। এমনকি হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই আপডেট আনা হবে।

হোয়াটসঅ্যাপ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে সোমবার দেশের সর্বোচ্চ আদালতে শুনানির সময় হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, তারা ভারতের প্রতিযোগিতা কমিশনের সম্পূর্ণ নিয়ম মেনে চলবে আর ব্যবহারকারীদের ডেটা শেয়ারিং আরও বেশি নিয়ন্ত্রণ করবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। সেখানে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। আর তিনি আদালতকে আশ্বস্ত করেছিলেন যে, সংস্থা সিসিআইয়ের সমস্ত নির্দেশ মেনে চলবে। আর ওই নির্দেশে বলা হয়, ব্যবহারকারীরাই যেন নিজেরা সিদ্ধান্ত নিতে পারে যে তাদের তথ্য অন্য মেটা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ভাগ করা হবে কিনা।

আরও পড়ুন: KKR তারকার জন্যই বিশ্বকাপে মাথায় বাজ পড়ল ভারতের!

আসলে এতদিন হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতির আওতায় ব্যবহারকারীদের কিছু তথ্য মেটা প্ল্যাটফর্মের অন্যান্য অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে ভাগ হওয়ার সুযোগ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেদের ডেটা শেয়ারিং নিয়ে সম্মতি জানাতে পারবে আর বিজ্ঞাপন সংক্রান্ত ডেটা ব্যবহারে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থাও কার্যকর হবে। তবে সিজিআই সূর্যকান্ত হোয়াটসঅ্যাপ ও মেটার অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে নির্দেশ দেয় যে, সংস্থাগুলিকে সিসিআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে কমপ্লায়েন্স হলফনামা জমা দিতে হবে।