সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ছোট গাড়ির বাজারের সামনে এখন তৈরি হতে চলেছে নতুন চ্যালেঞ্জ। কারণ, জ্বালানি সাশ্রয় ও দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তাবিত CAFE-3 নীতির খসড়া কার্যকর হলে ছোট গাড়ি তৈরি আর বিক্রি করা সংস্থাগুলোর জন্য হয়ে উঠতে পারে বিরাট চ্যালেঞ্জের কাজ। শিল্প মহলের একাংশের মতে, নতুন নিয়ম চালু হলে গাড়ির উৎপাদন খরচ অনেকটাই বাড়বে এবং তার প্রভাব পড়বে ক্রেতাদের পকেটেও (Car Price Hike)।
কেন বাড়তে পারে দাম?
বিশেষজ্ঞরা ধারণা, CAFE-3 কার্যকর হলে নতুন গাড়ির দাম প্রায় 10% পর্যন্ত ঊর্ধ্বগতিতে ঠেকতে থাকতে পারে। কারণ, সংস্থাগুলিকে নির্ধারিত মান পূরণ করার জন্য উন্নত এবং ব্যয়বহুল জ্বালানি সাশ্রয় প্রযুক্তি ব্যবহার করতে হবে। পাশাপাশি নির্ধারিত মান না মানলে জরিমানা গুনতে হবে। আর এর ফলে এন্ট্রি লেভেল বা ছোট গাড়ির দাম অনেকটাই বাড়তে পারে। এমনকি এতে দুই চাকার যান থেকে প্রথমবার গাড়ি কেনার পরিকল্পনা করা ক্রেতাদের উপরেও পড়তে পারে প্রভাব।
কী এই CAFE?
CAFE বা কর্পোরেট এভারেজ ফুয়েল এফিসিয়েন্সি হল এমন একটি মানদন্ড, যার মাধ্যমে সরকার নির্ধারণ করে থাকে একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার বিক্রিত সমস্ত গাড়ির গড় জ্বালানি ঠিক কতটা হওয়া উচিত, এবং তা কতটা কার্বন ডাই অক্সাইড নির্গমন করতে পারে। বর্তমানে CAFE সংক্রান্ত যে খসড়া নিয়ে আলোচনা চলছে তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। কিন্তু জানা গিয়েছে, এই খসড়ায় ছোট গাড়ি নির্মাতাদের জন্য আগে যে অতিরিক্ত ছাড় দেওয়া ছিল, তা তুলনা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
এদিকে খসড়ার নির্দেশিকা অনুযায়ী, বৈদ্যুতিক গাড়ি বা রেঞ্জ এক্সটেন্ডার হাইব্রিড ইভি বিক্রি করলে প্রস্তুতকারক সংস্থাগুলি তিনটি সুপার ক্রেডিট পাবে। পাশাপাশি পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে মিলবে একটি করে পয়েন্ট। আর এই সুপার ক্রেডিট ব্যবস্থা ভলিউম ডেরোগেশন ফ্যাক্টরের ভিত্তিতে নির্ধারিত হয়। এমনকি কম দূষণকারী গাড়ি বিক্রি বাড়াতে সরকার এই ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই সুপার ক্রেডিট সংক্রান্ত সুপারিশ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ৫৯০ কোটির জালিয়াতিতে ডুবল IDFC ফার্স্ট ব্যাঙ্কের ১৪,৪৩৮ কোটি! আপনার অ্যাকাউন্ট আছে?
ছোট গাড়ির বাজারে কী প্রভাব পড়বে?
উল্লেখ্য, ভারতে ছোট গাড়ির বাজার দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতার মুখে। আর মধ্যবিত্ত ক্রেতাদের বড় অংশ প্রথম গাড়ি হিসেবে ছোট মডেলগুলিকেই বেছে নেয়। তবে যদি নতুন নিয়মের ফলে উৎপাদন খরচ বেড়ে যায়, তাহলে সংস্থাগুলি ছোট গাড়ির প্রতি আগ্রহ কমাতে পারে। যার ফলে বাজারে এন্ট্রি লেভেল গাড়ির সংখ্যা অনেকটাই কমে যেতে পারে এবং দামও বাড়তে পারে। এখন দেখার ভবিষ্যতে কী হয়।












