জিম্বাবুয়ের বিরুদ্ধে জিততে মাস্টারস্ট্রোক ভারতের, ৪ প্লেয়ারকে বাদ দিয়ে তৈরি একাদশ!

Published:

India Vs Zimbabwe T20 World Cup Match India's Possible Playing XI
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে কামাল দেখালেও সুপার এইটে এসে ধুঁকছে ভারত। দক্ষিণ আফ্রিকার সামনে প্রথমেই বড় ব্যবধানে পরাস্ত হতেই সেমিফাইনালে ওঠার কাজটা অনেকটাই কঠিন হয়েছে সূর্যকুমার যাদবদের পক্ষে। শেষ চারের লড়াইয়ে জায়গা পাকা করতে হলে পরবর্তী দুই ম্যাচে জিততেই হবে ভারতকে। ফলে, আগামীকাল জিম্বাবুয়ের ম্যাচে (India Vs Zimbabwe) বিশেষ নজর রয়েছে মেন ইন ব্লুর। এই ম্যাচ জিততে একেবারে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে টিম ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন, এদিন কোন একাদশ নিয়ে নামতে পারেন স্কাই?

বাদ পড়বেন একাধিক তারকা ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এমনিতেই দুরবস্থা ভারতের। এমতাবস্থায় ঠিক জিম্বাবুয়ে ম্যাচের আগে বাবার অসুস্থতার কারণে আচমকা দল ছেড়ে বাড়িতে ফিরে গিয়েছেন রিঙ্কু সিং। সূত্রের যা খবর, খুব সম্ভবত তাঁকে আগামীকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে দেখা যাবে না। সেক্ষেত্রে রিঙ্কুর জায়গায় নামানো হতে পারে সঞ্জু স্যামসনকে। এখানেই শেষ নয়, সাম্প্রতিক ম্যাচগুলিতে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। কয়েকটি রিপোর্ট দাবি করছে, জিম্বাবুয়ের বিরুদ্ধে ছন্দে ফিরতে তাঁকে বিশ্রামে রাখা হতে পারে।

শোনা যাচ্ছে, ওয়াশিংটন সুন্দরের বিকল্প হিসেবে ভারতের একাদশে জায়গা পেতে পারেন অক্ষর প্যাটেল। এছাড়াও জিম্বাবুয়ের ম্যাচে ভারতের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদবের। তবে খেলবেন বরুণ চক্রবর্তী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন মহম্মদ সিরাজ। আগামীকাল হয়তো অর্শদীপ সিংকে বসিয়ে রেখে সিরাজকে জায়গা দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: তীর্থ যাত্রীদের জন্য সুখবর! অমৃত ভারত প্রকল্পে চেহারা পাল্টে যাচ্ছে বাংলার এই স্টেশনের

জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেট কিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।