প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর প্রায় ৬০ লক্ষ ভোটার ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারের আওতায় থাকায় রীতিমত বিতর্কিত পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। শাসকদল তৃণমূল কংগ্রেসও এই তালিকা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছে। তার উপর সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর এই টানটান পরিস্থিতির মাঝেই এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের স্ত্রী-শ্বশুরের সম্পত্তির (TMC Targets West Bengal CEO) হিসাব চেয়ে বসল তৃণমূল, পাল্টা জবাব দিলেন তিনি।
সম্পত্তি বিতর্কে জড়িয়ে পড়লেন মনোজ
সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি CEO তথা মনোজ আগরওয়ালকে টার্গেট করে তাঁর এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন যে সিবিআইয়ের একটি চার্জশিটে তাঁর স্ত্রীর নামে ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিভিন্ন রাজ্যে সম্পত্তির কথা লেখা রয়েছে। আর সেই খবরের স্ক্রিনশটও পোস্ট করেন। এবং ক্যাপশনে লেখেন, ‘যে কিনা লক্ষ্মণরেখা সার্ভিস রুল বুকের কথা মনে করাচ্ছেন! তাঁর স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধেই আবার সিবিআই চার্জশিটে ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ করে, তাহলে তাঁর নৈতিকতা কোথায় থাকে?’ পোস্ট ঘিরে রীতিমত তুমুল শোরগোল পড়ে গিয়েছিল।
Manoj Agarwal @CEOWestBengal warns officers about “Lakshman Rekha” and lectures them on “service rules”. But where was this moral sermon when, as per a CBI charge-sheet, nearly 30 bank accounts and six plots worth crores – three in Dwarka and others in Gurgaon, Greater Noida and… https://t.co/sTpBEuIIBE pic.twitter.com/NGKkRW9nsW
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) March 2, 2026
পাল্টা জবাব CEO-র
মনোজ আগরওয়ালের সম্পত্তি নিয়ে একই অভিযোগ তোলেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যও। তিনি আবার পোস্টে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনে আনেন। বিতর্ক আরও জটিল হতে থাকে, শেষ পর্যন্ত এ সম্পত্তির টানাপোড়েন নিয়ে স্পষ্ট জবাব দিলেন রাজ্যের CEO, সমাজমাধ্যমে করলেন একটি পোস্ট। মনোজ আগরওয়াল টুইটে দাবি করেন, ‘বিশেষ আদালতের বিচারক চার্জশিটের অভিযোগ থেকে সম্মানজনক ভাবে মুক্তি দিয়েছিলেন। বিয়ের আগে থেকেই মিসেস আগরওয়াল তাঁর সম্পত্তির মালিক। ১৯৮৩ সাল থেকে নিয়মিতভাবে আয়কর রিটার্ন দাখিল করে আসছেন। অর্থাৎ পুরো বিষয়টিই স্বচ্ছ এবং আইনসিদ্ধ।”
#FactCheck @ECISVEEP @SpokespersonECI @Chandrimaaitc @ItsYourDev@airnews_kolkata @PIBKolkata pic.twitter.com/6gnWSJE4GJ
— CEO West Bengal (@CEOWestBengal) March 3, 2026
আরও পড়ুন: ইরানে আটকে থাকা পড়ুয়াদের নিরাপদে সরাল ভারত, ফিরতে চায় না কিছুজন
প্রসঙ্গত, সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই স্বাভাবিকভাবেই রাজ্যে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে রীতিমত দিন রাত খেটে চলেছে সকলে। এমতাবস্থায় ভোটের আগে শাসকদলের এহেন পোস্ট বিতর্ক রাজনৈতিক ময়দানে বড় প্রভাব ফেলেছে। তবে বিতর্ক বেশ জলঘোলা হওয়ার আগেই এহেন পোস্টের পালটা জবাবও দিয়েছে সিইও দপ্তর।












