খামেনির মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ ভারতের, ফের কোনও কূটনৈতিক বার্তা?

Published:

India on Ali Khamenei Death
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল ভারত (India on Ali Khamenei Death)। বৃহস্পতিবার দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় সই করেছেন স্বয়ং ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এমনকি একইসঙ্গে তিনি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং খামেনির প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, খামেনির মৃত্যুতে ভারত সরকার গভীরভাবেই শোক প্রকাশ করেছে। আর সেই সূত্র ধরেই দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় স্বাক্ষর করেছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও এই পদক্ষেপকে কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কীভাবে মৃত্যু হল খামেনির?

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের এক ভয়াবহ সামরিক হামলায় নিহত হন দেশের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলি খামেনি। অভিযোগ ওঠে, এই হামলার পেছনে ছিল ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রশাসনিক দফতরের তরফ থেকে এই কথা স্বীকার করা হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত এই ধরনের হামলা রাতের বেলায় হয়। কিন্তু খামেনের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর দিনের বেলাতেই এই হামলা চালানো হয়। আর ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে রিপোর্ট।

এমনকি পরদিন আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবেই ঘোষণা করে যে উক্ত অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। আর পরে ইরান সরকারের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানা যাচ্ছে, মৃত্যুকালে নেতার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৮৯ সাল থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সিংহাসনে বসে রয়েছেন। অন্যদিকে খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা। জানা যাচ্ছে, তিন সদস্যের একটি অন্তর্বর্তী কাউন্সিল দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনির নামই বেছে নিয়েছে।

আরও পড়ুন: মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উদ্বেগ

এদিকে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধের দামামায় জ্বলছে। ইরান ওই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, দুবাই থেকে শুরু করে বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, জর্ডান সহ একাধিক দেশের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এতে পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে। কার্যত একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেও আখ্যা দিতে পিছপা হচ্ছে না বুদ্ধিজীবীরা। সবথেকে বড় ব্যাপার, গত কয়েকদিন ইরান প্রায় ৫০০টি ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ এর বেশি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে আমেরিকা এবং ইজরায়েলও যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে।