সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Israel War) মধ্যে আবারো উত্তেজনা ছড়াল এক বড়সড় হামলার ঘটনা। ইরাকের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে আত্মঘাতী নৌকা হামলা চালানো হয়েছে (US Tanker Attack)। আর এই ঘটনা একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কার সাফেসি বিষ্ণু। ঘটনাটি ঘটেছে ইরাকে জলসীমার মধ্যেই খোর আল-জুবায়ের বন্দরের কাছে।
কীভাবে ঘটল এই হামলা?
সূত্রের খবর অনুযায়ী, দ্রুতগামী কয়েকটি নৌকা ওই তেল ট্যাঙ্কার সহ মোট তিনটি জাহাজকে তাড়া করেছিল। যার মধ্যে একটি আত্মঘাতী নৌকা সরাসরি বিষ্ণুকে দেখে ধাক্কা মারে আর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর জাহাজের একটি বৃহৎ অংশে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি একেবারে গুরুতর হয়ে ওঠে।
ইরাকের বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়েছে এবং জাহাজে থাকা ২৭ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন নাবিকের মৃত্যু হয়েছে। আর তিনি ভারতীয় নাগরিক বলেই খবর। উদ্ধার হওয়া ক্রুদের চিকিৎসা ও নিরাপত্তার জন্য বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
pic.twitter.com/r1CVH5EnmP #BREAKING: US-owned oil tanker SafeSea Vishnu attacked by Iran off the coast of Iraq overnight. Early reports indicate one Indian killed in the attack. Official word is awaited.
— The Bharat Post (@TheBharatPost__) March 12, 2026
আরও পড়ুন: এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা? জানুন দেরির কারণ ও কবে আসবে অ্যাকাউন্টে
বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার জেরে সমুদ্র পথে জ্বালানি পরিবহন এখন সবথেকে ঝুঁকির মুখে। বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে তেলবাহী জাহাজগুলির উপর হামলার আশঙ্কা বাড়ছে। আর এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের উপর বিরাট চাপ পড়তে পারে। এমনকি ইরান ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। আর এতে বিশ্ব অর্থনীতির উপরেও বিরাট প্রভাব পড়বে তা আঁচ করতে পারছে ওয়াকিবহাল মহল।












